এক্সপ্লোর

Madhyamik Result: ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

Madhyamik Result Date: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই বেরবে মাধ্যমিকের রেজাল্ট। ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের।

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বেরবে মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশ হবে ৮ মে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ৪ মে। আর তার ঠিক ৪ দিন পর, অর্থাৎ ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। শুক্রবার নোটিশ জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। 

৮ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হলেও কোন সময়ে ঘোষণা করা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পাবেন, তা এখনও জানায়নি পর্ষদ। তবে ৮ মে-র আগেই এই বিষয়গুলো সম্পর্কে বিশদে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। কখন, কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও জানানো হবে।

Madhyamik Result: ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশকতদিনের মাথায় ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ ?

ভোটের আবহের মাঝেই ফল ঘোষণার তারিখও জানিয়ে দিল পর্ষদ। সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। বিধানসভা নির্বাচনের কারণে দেরিতে ফল প্রকাশের সম্বাবনা থাকলেও তা কিন্তু হচ্ছে না। পর্ষদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিক ৮৫ দিন পর এবারও প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। ৪ মে ভোটের ফলাফল প্রকাশের ৪ দিন পর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এমনটাই জানিয়েছে পর্ষদ। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। এবছর প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জানা গিয়েছে, এবছর ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ৫ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে। আর ৪ লক্ষ ২৬ হাজারেরও বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে এবছর। 

প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটের মাধ্যমে দেখা যাবে পরীক্ষার রেজাল্ট। খুব সহজ পদ্ধতিতে অনায়াসে দেখতে পাবেন আপনার নিজের রেজাল্ট। 

কীভাবে দেখবেন এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল?

মেনে চলতে হবে এই কয়েকটি পদ্ধতি 
১. রেজাল্ট দেখতে প্রথমে ক্লিক করতে হবে wb10.abplive.com -এ। 
২. এরপর দিতে হবে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ। ভুল তথ্য দেবেন না। বার বার দেখে সঠিক তথ্য দিবেন। 
৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। 
৪. এবার আপনার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget