এক্সপ্লোর

Madhyamik Syllabus Reduced: ২০২২-এ মাধ্যমিক হবে ৩০ থেকে ৩৫ শতাংশ কম সিলেবাসে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

তবে কবে, কীভাবে পরীক্ষা, তা এখনও স্পষ্ট নয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনা আবহে কমল সিলেবাসে মাধ্যমিক। ২০২২-এ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ কমছে মাধ্যমিকের সিলেবাস, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। পাশাপাশি নম্বর বিভাজন কীভাবে হবে তারও  তবে কবে, কীভাবে পরীক্ষা, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, করোনা আবহের কথা মাথায় রেখে চলতি বছর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তাও একইভাবেই কম সিলেবাসে হয়েছিল।

মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ঠিক কী হবে, তা নিয়ে বৈঠক হয়, যেখানে সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের মতোই পরের শিক্ষাবর্ষেও কম সিলেবাসেই হবে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে আইএসসি, সিবিএসই, আইসিএসই, এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও আগামী শিক্ষাবর্ষে ঠিক কতটা কম সিলেবাসে পরীক্ষা হবে তার বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল মাধ্যমিকও।

করোনা পরিস্থিতির জেরে এখনও স্কুল বন্ধ। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস চলছে অনলাইনে। বাড়িতেই পঠনপাঠন করছে অধিকাংশ পড়ুয়া। সেই কথা মাথায় রেখেই এখন থেকেই পরবর্তী মাধ্যমিকের জন্য সিলেবাস কমানোর বিষয় জানিয়ে রাখল মধ্যশিক্ষা পর্ষদ। তবে প্রত্যেক বছর রাজ্যের এক বড় সংখ্যক পড়ুয়াই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে। প্রায় এগারো লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে প্রত্যেক বছর। প্রথম ভাষায় দ্বিতীয় ভাষা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সাতটি আবশ্যিক বিষয়ে পরীক্ষা দিয়ে হয় পরীক্ষার্থীদের। সেই সাতটি বিষয়ের ক্ষেত্রেই ৩০ থেকে ৩৫ শতাংশ করে সিলেবাস কমানোর কথা জানানো হয়েছে।

সিলেবাসের ঘোষণা হয়ে গেলেও আপাতত সবথেকে বড় যে প্রশ্ন, তা হল স্কুল কবে খেলে খুলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির দিকে দেখে নজর রাখা হচ্ছে। আপাতত সকলেরই শঙ্কা কোভিডের তৃতীয় ঢেউ ঘিরে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পুজোর পর স্কুল খুলে দেওয়ার ভাবনা চিন্তাই রয়েছে রাজ্য সরকারের।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget