এক্সপ্লোর

Maharashtra TET Cancelled: ফের প্রশ্নপত্র ফাঁস! মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে

Maharashtra TET Question Paper Leak: মহারাষ্ট্রে বাতিল হল টেট পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।

মুম্বই: ফের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার পরীক্ষা, TET স্থগিত করতে হল মহারাষ্ট্রে। রবিবার সেখানে TET হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগে ঠাণে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। তাতেই পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত। (Maharashtra TET Question Paper Leak)

গোপন সূত্রে খবর পেয়ে ঠাণের একটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। (Maharashtra TET Cancelled)

প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশ হওয়ার পরই রবিবারের TET বাতিল করা হয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের শিক্ষা দফতর এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। জানা গিয়েছে, আর কিছু ক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এর পর কবে TET নেওয়া হবে, তা জানানো হবে সরকারি ভাবে সিদ্ধান্তগ্রহণের পর।

TET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে প্রশ্নপত্র বেহাত হল, কার কারা যুক্ত এর সঙ্গে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা দফতরের বিবৃতিতে কী জানানো হয়, এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন: বেতন ৭ হাজার ৭৪৪ কোটি, ইলন মাস্কের পরই স্থান, ইতিহাস গড়লেন যাদবপুরের প্রাক্তনী, বাঙালি যুবক শঙ্খ মিত্র

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটি আসল প্রশ্নপত্র, নাকি মক টেস্টের প্রশ্নপত্র, তা যাচাই করে দেখা হচ্ছে। যাচাইয়ে কী বেরোয়, তার উপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে।

আরও পড়ুন: সংবিধানের মুখবন্ধ, ধর্মনিরপেক্ষতা বাদ, পাঠ্যবইয়ে ‘মনুস্মৃতি’র উল্লেখ, নির্বাচন কমিশন, SIR-প্রশস্তি, ফের বিতর্কে NCERT

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজামিনেশন জানিয়েছে, শনিবার ভোরে পুণের ভিওয়ান্ডিতে হানা দেয় পুলিশ। MSCE আধিকারিকরাও পৌঁছন সেখানে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে কিছু প্রশ্ন মিলে গিয়েছে। এর পরই দ্রুত পদক্ষেপ করা হয়। ভিওয়ান্ডি থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

MSCE-এর এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগের গুরুত্ব বিচার করেই আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী ঘোষণা হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Advertisement

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget