এক্সপ্লোর

Jobs And Recruitments: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় হতে চলেছে নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?

NIA Recruitment 2024: SP (Adm), NIA Hqrs, CGO Comple, Lodhi Road, New Delhi- 110003- এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আবেদনকারীদের। এনআইএ- র অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।

Jobs And Recruitments: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigating Agency) অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA) (এনআইএ)- তে শুরু হতে চলেছে নিয়োগ। অ্যাসিসট্যান্ট, স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এমপ্লয়মেন্ট নিউজে যবে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তার ২ মাসের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি। মোট ৪০টি শূন্যপদের জন্য নিয়োগ হতে চলেছে। 

কোথায় কত শূন্যপদ
  • অ্যাসিসট্যান্ট- ৭ টি শূন্যপদ 
  • স্টেনোগ্রাফার গ্রেড ১- ২৪টি শূন্যপদ
  • আপার ডিভিশন ক্লার্ক- ৯টি শূন্যপদ

SP (Adm), NIA Hqrs, CGO Comple, Lodhi Road, New Delhi- 110003- এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আবেদনকারীদের। এনআইএ- এর অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। সেখানে গিয়ে, সবকিছু দেখে নিতে পারবেন আগ্রহীরা। 

ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে নিয়োগ

রেলে চাকরির (Indian Railways) বড় সুযোগ। ৯০০০ পদে হবে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ৯০০০ টেকনিশিয়ানের (Technician) শূন্যপদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ মার্চ। আর আবেদন জমা দেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আগামী ৯ মার্চ। মোট ৯০০০ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১১০০ শূন্যপদ রয়েছে টেকনিশিয়াল গ্রেড ওয়ান সিগন্যালের জন্য। এছাড়াও ৭৯০০ শূন্যপদ রয়েছে টেকনিশিয়াল গ্রেড থ্রি সিগন্যালের জন্য। টেকনিশিয়াল গ্রেড ওয়ান সিগন্যালের জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগন্যালের জন্য ১৮ থেকে ৩৩ বছর বয়সীরা আবেদন জমা দিতে পারবেন। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি- এইসব ক্যাটেগরির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন- হাতে বাকি অল্প সময়, রেলের কোন চাকরির আবেদন প্রক্রিয়া বন্ধ হতে চলেছে আগামীকাল?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget