এক্সপ্লোর

NEET 2021 Date: জেইই মেনসের পরের দুই সেশনের দিনক্ষণ ঘোষণা

ইতিমধ্যে দুই সেশনের পরীক্ষা হয়ে গিয়েছে।

নয়াদিল্লি : জেইই মেনসের পরের দুই সেশনের দিনক্ষণ ঘোষণা করা হল। মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে তৃতীয় সেশন ও ২৭ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে চতুর্থ সেশন হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই পডুয়াদের সুবিধার্থে চারটি সেশনে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে গত ফেব্রুয়ারিতে প্রথম ও মার্চে দ্বিতীয় সেশন হয়ে গিয়েছে। করোনা আবহের জেরে ছেদ পড়েছিল বাকি দুটি সেশনের পরীক্ষার ক্ষেত্রে। যা হওয়ার কথা ছিল এপ্রিল ও মে মাসে।

এদিন বিস্তারিতভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জেইই মেনসের বাকি দুই সেশনের পরীক্ষার জন্য বিস্তারিত সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে যা পোস্টও করেছেন। যেখানে জানানো হয়েছে, তৃতীয় সেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করার সময়সীমা আজ (৬ জুলাই) থেকে ৮ জুলাই রাত ৯ টা পর্যন্ত। সেক্ষেত্রে ৮ জুলাই রাত ১১টা ৫০ পর্যন্ত পেমেন্ট জমা করার শেষ দিন। তৃতীয় সেশনে ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার দিন পড়বে। আর ২৭ জুলাই থেকে ২ অগাস্ট হতে চলা চতুর্থ সেশনের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করার সময়সীমা ৯ জুলাই থেকে ১২ জুলাই রাত ৯টা পর্যন্ত। সেক্ষেত্রে ১২ জুলাই রাত ১১টা ৫০ পর্যন্ত করা যাবে পেমেন্ট। এই দুই সেশনের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে ও রেজাল্ট কবে বেরোবে তা পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) পোর্টালে জানিয়ে দেওয়া হবে।

পাশাপাশি জেইই মেনসে বসতে ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট www.nta.ac.in ও জয়েন্ট মেইনসের ওয়েবসাইট jeemain.nta.nic.in এ নজর রাখার কথাও বলা হয়েছে। পরীক্ষার্থীদের যে কোনও রকম দ্বন্দ্ব দূর করতে দেওয়া হয়েছে একটি টোল ফ্রি নম্বর ও ইমেল আইডি ও। টোল ফ্রি নম্বরটি হল- 011-40759000 । ইমেল আইডি- jeemain@nta.ac.in.

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget