এক্সপ্লোর

NEET Success Story: রাত জেগে পড়া আর দিনে দিনমজুরি, কঠোর পরিশ্রমে ভাগ্য বদলেছেন কাশ্মীরের উমর

Umar Ahmed Success Story: একদিন বড় ডাক্তার হবেন তিনি, এই স্বপ্ন তাঁকে ঘুমোতে দিত না। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট দিয়ে সফলভাবে উত্তীর্ণও হন তিনি। জানুন তাঁর সাফল্যের কাহিনি।

কলকাতা: কাশ্মীরের পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম জাগি। এলাকার নাম পুলওয়ামা। এখানেই নিত্যদিন দিনমজুরের কাজ করে সংসারের ভরণপোষণ করতেন এক যুবক। দিনে যা আয় হত, তা দিয়েই চলত সংসার। তবুও পাহাড়ের কোলে শুয়ে শুয়েই দিনরাত স্বপ্ন দেখতেন যুবক উমর। উমর আহমেদ গনি। ডাক্তার হবেন, একদিন বড় ডাক্তার হবেন তিনি, এই স্বপ্ন তাঁকে ঘুমোতে দিত না। আর এই স্বপ্নের পথে হেঁটেই সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট (NEET)-এর জন্য প্রস্তুতি নিতে থাকেন উমর। পরীক্ষায় বসেন, আর ভাগ্যের দরজা খুলে যায় তাঁর। দিনমজুর থেকে ডাক্তারি পাশ করে শুরু হয় তাঁর স্বপ্নের পথে যাত্রা।

কেমন ছিল উমরের কষ্টের দিনগুলো?

কাশ্মীরের পুলওয়ামায় একটি ছোট্ট গ্রামে বাড়ি গনির। ছোট থেকেই স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে ডাক্তার হবেন। দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই ডাক্তার হওয়ার এক প্রবল ইচ্ছে জেগে ওঠে তাঁর মধ্যে। কিন্তু বার বার নানা প্রতিবন্ধকতা তাঁকে ঘিরে ধরেছিল। পরিবারে অর্থাভাব ছিলই। তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই সংসারের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন গনি। ১৬ বছর বয়স থেকেই দিনমজুরের কাজ শুরু করেছিলেন। দৈনিক পারিশ্রমিক ছিল ৬০০ টাকা।

নিট পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি

এক সাক্ষাৎকারে উমর আহমেদ গনি জানান, দিনমজুরের কাজ করার পর বিকেল ৪টে থেকে রাত্রি ১২টা পর্যন্ত চলত তাঁর পড়াশোনা। তার মাঝখানে মাত্র ২ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিতেন উমর। আর তারপর ফের রাত্রি ৩টে থেকে উঠে সকাল ৮টা পর্যন্ত চলত তাঁর পড়াশোনা। স্বপ্নের পথে দৌড়ে ক্লান্ত হননি উমর। NEET UG 2023 পরীক্ষায় ৬০১ র‍্যাঙ্ক করে সফলভাবে ডাক্তার হওয়ার প্রথম ধাপ পেরিয়ে যান উমর আহমেদ গনি। 

সাফল্যের কাহিনি

২০২৩ সালের ৭ মে NEET UG 2023 পরীক্ষায় বসেন উমর আহমেদ গনি। মোট ৩৭,২৭৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় নাম নথিভুক্ত করিয়েছিলেন যার মধ্যে ৩৬,৪৩১ জন পরীক্ষায় বসেন। তাদের মধ্যেও ২০,৫৬৪ জন উত্তীর্ণ হন পরীক্ষায়। উমর আহমেদ গনি তাদেরই একজন। তবে অন্যদের মত উমরের জীবন সোজা পথে হাঁটেনি কখনও। শত বাধা, প্রতিবন্ধকতা কাটিয়ে নিট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে উমর বুঝিয়ে দিয়েছেন জীবনে নিষ্ঠা, অনলস পরিশ্রম আর জ্ঞানের মাধ্যমেই সমস্ত বাধা কাটিয়ে ওঠা যায়।ইতিমধ্যেই জনপ্রিয় এড-টেক সংস্থা 'ফিজিক্সওয়ালা'র ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হন উমর। ১০ লক্ষ টাকার অনুদান পান। উমর বিশ্বাস করেন, 'টাকা-পয়সার অভাব কখনও সাফল্যের পথে বাধা হতে পারে না। কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি।' এক সাক্ষাৎকারে উমর জানান, যে সমস্ত শিক্ষার্থী টাকা-পয়সার অভাবে বই কিনতে পারছেন না, তারা খুব সহজেই অনলাইনে প্রচুর স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন। ইন্টারনেটকে এভাবে পড়াশোনার কাজে লাগালে, শিক্ষার্থীদের অনেক উপকার হবে।

ডাক্তার হয়ে কী করতে চান?

উমর জানিয়েছেন যেহেতু তাঁর উপরেই সংসার ভরণপোষণের ভার, তাঁর অনুজরাও যাতে ঠিকভাবে পড়াশোনা করে বড় হতে পারে সে দিকে তিনি খেয়াল রাখবেন। আর এমবিবিএস ডিগ্রি অর্জন করে তিনি কাশ্মীরে তাঁর নিজের এলাকাতেই থাকতে চান, সেখানকার কোনও সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে এলাকার মানুষদের সেবা করতে চান উমর আহমেদ গনি।

আরও পড়ুন: IAS Success Story: ৩৫ বার ফেল! তবু মাঠ ছাড়েননি, ইঞ্জিনিয়ারিং ছেড়ে কীভাবে সফল IAS হলেন বিজয় বর্ধন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget