এক্সপ্লোর

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

NEET UG Results 2026: উত্তীর্ণ পরীক্ষার্থীরা স্নাতকস্তরে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন ডেন্টাল, আয়ুষের মতো কোর্সে।

নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচনায় বিদ্ধ। দিল্লির যন্তর মন্তরে অনশনে সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাওয়া হচ্ছে। সেই আবহেই ২০২৬ সালের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET-এর ফলাফল প্রকাশিত হল। প্রশ্নপত্র ফাঁসের পর পুনরায় যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তারই ফল প্রকাশিত হল, যাতে ১১.২১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। (NEET UG Results 2026)

উত্তীর্ণ পরীক্ষার্থীরা স্নাতকস্তরে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন ডেন্টাল, আয়ুষের মতো কোর্সে। বৃহস্পতিবার রথযাত্রার রাতে NEET-এর ফল প্রকাশিত হল। রেজাল্ট দেখা যাচ্ছে neet.nta.nic.in-এ। সময় মতো পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল যাতে সময়সূচি মেনে কাউন্সেলিং এবং ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়। (NEET Results 2026)

পুনরায় NEET-এ বসেন প্রায় ২০ লক্ষ পড়ুয়া। গত ২১ জুন দেশের ৫৫১টি শহরের ৫৪৪০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। বিদেশের ১৪টি শহরেও NEET সম্পন্ন হয়। ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারের NEET-এ যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্য়ে ৫৮ শতাংশেরও বেশি মেয়ে। NEET গ্রহণকারী সংস্থা NTA জানিয়েছে, ছেলেদের তুলনায় পাশের হারে এগিয়ে মেয়েরা। ৫৮.৮ শতাংশ মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই নিরিখে ছেলেদের পাশের হার ৫৫.১ শতাংশ। 

আরও পড়ুন: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত

এবারের NEET-এ ১৩৮ জন পরীক্ষার্থী ৭২০-র মধ্যে ৬৯০ পেয়েছেন, যার মধ্যে ৯৩ শতাংশ আবার প্রথম বার পরীক্ষায় বসেন এবারই। ৯৯ শতাংশের বয়স আবার ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। সর্বোচ্চ নম্বর পেয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পি বনসল। ৭২০-র মধ্যে ৭১২ পেয়েছেন তাঁরা। ৭০০-র উপর নম্বর পেয়েছেন ১৯ জন। ১৪৯২ জনের প্রাপ্ত নম্বর ৬৫০ বা তার বেশি। ১০১৬০ জন ৬০০-র বেশি নম্বর পেয়েছেন। ৯০৭৮০ জনের প্রাপ্ত নম্বর ৫০০-এর বেশি।

আরও পড়ুন: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?

দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পাশের নিরিখে এগিয়ে উত্তরপ্রদেশ। সেখানকার ১.৭ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। লক্ষদ্বীপ থেকে উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, তারও আলাদা তালিকা প্রকাশ করেছে NTA. লাদাখের জিগমেত ইয়াংচান লামো ৫৩০ পেয়েছেন, আন্দামান ও নিকোবরের ধ্রুব ত্রিপাঠী পেয়েছেন ৬০৬, লক্ষদ্বীপের ফাহমিদা আনিস ৫৭৩ পেয়েছেন। ৭০৫-এর বেশি নম্বর পাওয়া ১৭ জন যথাক্রমে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলঙ্গানার বাসিন্দা। 

জেনারেল ক্যাটেগরির ২.৯১ লক্ষ, OBC-NCL থেকে ৫.১২ লক্ষ, SC ক্যাটেগরির ১.৫৯ লক্ষ, ST ক্যাটেগরির ৬৩৭১৬, Gen-EWS থেকে ৯৫০২৬, PwBD থেকে ৩৬৬৬ এবং PwD থেকে ৩০৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget