এক্সপ্লোর

Job News: উত্তর-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, শূন্যপদ ১ হাজারের বেশি, কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Jobs And Recruitments: এই নিয়োগের মাধ্যমে ১১০৪টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। ইতিমধ্যেই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

Job News: নর্থ ইস্টার্ন রেলওয়ে (NER) অর্থাৎ উত্তর-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হতে চলেছে। যোগ্যরা আবেদন করতে পারবেন অনলাইনে। নর্থ ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ১১০৪টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। ইতিমধ্যেই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স 

যাঁরা আবেদন করবেন তাঁদের দ্বাদশ শ্রেণি, নিদেনপক্ষে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ১৬ অক্টোবর, ২০২৫ অনুসারে। ১৫ বছরের কম বয়স হলে কিংবা ২৪ বছরের বেশি বয়স হলে, আবেদন করা যাবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে বেছে নেওয়া হবে যোগ্যদের 

আবেদনকারীদের মধ্যে থেকে মেধা তালিকার ভিত্তিতে যোগ্যদের বেছে নেওয়া হবে। এই মেধা তালিকা তৈরি হবে আবেদনকারী দশম শ্রেণি এবং আইটিআই- এর পরীক্ষায় গড়ে যত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এগ্রিগেটে পেতে হবে আবেদনকারীদের। তবেই আবেদন করা যাবে। দশম শ্রেণি এবং আইটিআই পরীক্ষায়, দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই সমান মান্যতা দেওয়া হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১০০ টাকা। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। নর্থ ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ওএনজিসি আপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে তাঁদের। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইট ongcindia.com- এর সাহায্যে আবেদন করতে পারবেন যোগ্যরা। মোট শূন্যপদের সংখ্যা ২৬২৩টি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ অক্টোবর এবং তা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ৬ নভেম্বর, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম তারিখ ০৬/১১/২০০১ থেকে ০৬/১১/২০০৭ - এর মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীরা এবং ২৪ বছরের বেশি বয়সীরা ওএনজিসি- র এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন না। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget