এক্সপ্লোর

NEET 2025: নিট ২০২৫-এর আগে বড় পদক্ষেপ, ১২২টি সমাজমাধ্যম চ্যানেলকে নিষিদ্ধ করল NTA; কারণ কী ?

NTA Cracks Down on Social Media Channels: ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রার্থীদের কাছে আবেদন করেছে তারা যেন এই ধরনের প্রতারকদের থেকে দূরে থাকেন যারা টাকার লোভে শিক্ষার্থীদের ফাঁদে ফেলছে।

NTA Cracks Down: দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে যারা, তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট ২০২৫ পরীক্ষার আগেই যার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে এনটিএ। গুজব এবং ভুয়ো খবর ছড়ানোর অপরাধে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NEET 2025) দেশের ১২২টি সমাজমাধ্যম চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া প্রশ্নপত্র ফাঁসের দাবি নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সকলকে সতর্ক করেছে এবং জানিয়েছে (NTA Cracks Down) এর সঙ্গে যুক্ত সকল প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৫০০টিরও বেশি সন্দেহজনক দাবির প্রতিবেদন এসেছে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করেছে যেখানে এখনও পর্যন্ত ১৫০০টিরও বেশি ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের দাবি রিপোর্ট করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল এই দাবিগুলির বেশিরভাগই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এসেছে যা মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

১২২টি সমাজমাধ্যম চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ

প্রতিবেদন অনুসারে এখনও পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি ১০৬টি টেলিগ্রাম ও ১৬টি ইনস্টাগ্রাম চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যারা এই প্রশ্ন ফাঁসের মিথ্যে দাবি করেছিল। এই বিষয়ে তদন্ত এবং চ্যানেলগুলির বিরুধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেলগুলিকেও সরিয়ে তাদের অ্যাডমিনদের সমস্ত তথ্য শেয়ার করতে বলা হয়েছে।

টেলিগ্রামে সবথেকে বেশি গুজব ছড়ানো হয়

৪ মে অর্থাৎ আগামীকাল রবিবার সারা দেশে আয়োজিত হতে চলেছে নিট ইউজি ২০২৫। গত বছর পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম নিয়ে বহু বিতর্ক হয়েছিল। এবার তাই শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার ব্যবস্থা নিয়েছে। তারপরেও টেলিগ্রামে বহু চ্যানেলে প্রশ্নপত্র ফাঁসের দাবি করা হচ্ছে।

পরীক্ষা প্রার্থীদের সতর্ক থাকার জন্য বলা হচ্ছে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রার্থীদের কাছে আবেদন করেছে তারা যেন এই ধরনের প্রতারকদের থেকে দূরে থাকেন যারা টাকার লোভে শিক্ষার্থীদের ফাঁদে ফেলছে। সমাজমাধ্যমের এমন ধরনের গ্রুপ ও অ্যাকাউন্টগুলির রিপোর্ট করার জন্য https//nta.ac.in-এ একটি বিশেষ রিপোর্টিং পোর্টালও চালু করা হয়েছে। ৪ মে ২০২৫ তারিখে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই পোর্টাল।

এই তিন বিভাগে করতে পারেন রিপোর্ট

যে সমস্ত ওয়েবসাইট বা সমাজমাধ্যম অ্যাকাউন্ট মিথ্যে প্রশ্নপত্র ফাঁসের দাবি করে।

যারা পরীক্ষার পরিচালকমণ্ডলীর নিকটস্থানীয় বলে নিজেদের দাবি করেন।

যারা নিজেদের এনটিএ কিংবা সরকারি মন্ত্রণালয়ের আধিকারিক হিসেবে পরিচয় দেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget