এক্সপ্লোর

Railway Recruitment 2025: রেলে চাকরির বড় সুযোগ, ১০০০ পদে নিয়োগ হবে; ৪ মে-র মধ্যেই করতে হবে আবেদন

Recruitment News: সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলে এক হাজার সাতটি পদের জন্য নিয়োগ করা হবে। এই সমস্ত পদেই শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

Recruitment News: রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। যদিও হাতে বেশিদিন সময় নেই। দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে ১ হাজার পদে নিয়োগ হবে। শিক্ষানবিশ পদের জন্য (Railway Recruitment 2025) এই নিয়োগ করা হবে। আরআরসির নাগপুর বিভাগের জন্য এই আবেদন করতে পারবেন আপনি। অনেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেলওয়ে। আগামী ৪ মে-র মধ্যেই করতে হবে আবেদন। ফলে হাতে আর ২ দিন মাত্র সময় আছে। এর জন্য প্রার্থীদের আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য আবেদনকারীদের ৪ মে-র মধ্যেই (Railway Recruitment 2025) করতে হবে আবেদন। এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনও আবেদন গৃহীত হবে না।

কত শূন্যপদ

সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলে এক হাজার সাতটি পদের জন্য নিয়োগ করা হবে। এই সমস্ত পদেই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এর মধ্যে ৯১৯টি পদ নাগপুর বিভাগের জন্য সংরক্ষিত রয়েছে এবং ৮৮টি পদ ওয়ার্কশপ মোতিবাগের জন্য সংরক্ষিত রয়েছে।

কী যোগ্যতা লাগবে

এই নিয়োগে কেবলমাত্র সেই প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, এর সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেটও প্রয়োজন হবে।

বয়সসীমা

রেলের নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে এই আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে সংরক্ষিত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। এসসি/এসটি প্রার্থীদের বয়সে ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।

আবেদন ফি কত দিতে হবে

এই নিয়োগের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে যা কিনা অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য। তবে অন্য সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।

এত মিলবে বৃত্তি

২ বছরের আইটিআই কোর্স করেছেন যারা, তাদের বৃত্তি দেওয়া হবে মাসিক ৮০৫০ টাকা করে।

১ বছরের আইটিআই কোর্স করেছেন যারা, তাদের ৭৭০০ টাকা করে দেওয়া হবে বৃত্তি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget