এক্সপ্লোর

Railway Recruitment 2025: ১ হাজার পদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল, দশম পাশেই মিলবে সুযোগ; আবেদন করেছেন ?

Recruitment News 2025: মোট ১০০৭টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

RRC Apprentice Recruitment: দশম পাশ প্রার্থীদের জন্য চাকরির বড় সুযোগ, এবার নিয়োগ হবে রেলে। এই চাকরির জন্য আবেদন করেছেন ? দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষানবিশ পদের (Railway Recruitment) জন্য। যে সমস্ত আগ্রহী প্রার্থী আবেদনে ইচ্ছুক, ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই (Recruitment News) এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারেন। secr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে আপনাকে।

মোট ১০০৭টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদেরকে আগামী ৪ মে-র মধ্যে অনলাইনে আবেদন করে ফেলতে হবে শিক্ষানবিশ হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য।

কোন কোন এলাকায় হবে নিয়োগ

নাগপুর ডিভিশনে নিয়োগ হবে- ৯১৯টি পদে

ওয়ার্কশপ মোতিবাগে নিয়োগ হবে – ৮৮টি পদে

কী যোগ্যতা লাগবে

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রেলওয়েতে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে গেলে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে সেই প্রার্থীকে। আর আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

প্রথমেই আপনাকে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে secr.indianrailways.gov.in-এ।

তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে এবং সমস্ত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদনের ফি জমা করতে হবে এরপরে।

ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে হবে অ্যাকনলেজমেন্ট ফর্মটি।

আবেদনের ফি

ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদনের ফি দিতে হবে ১০০ টাকা, তাও এটি অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য। তবে এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও আবেদনের ফি দিতে হবে না।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য প্রার্থীদের মেধা তালিকার উপরে নির্বাচন করা হবে। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআইতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধা তালিকা প্রস্তুত করা হবে। তবে প্রার্থীদের মনে রাখতে হবে যে এর পরে নথি যাচাই প্রক্রিয়া এবং মেডিকেল টেস্টেও তাদের পাশ করতে হবে। নির্বাচিত হতে গেলে একজন প্রার্থীকে সমস্ত ধাপের পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mumbai Slum to IIT to IFS: একসময় আবর্জনা কুড়িয়ে ছেলের পড়াশোনা চালাতেন মা, সেই ছেলে IIT পেরিয়ে আজ IFS অফিসার
একসময় আবর্জনা কুড়িয়ে ছেলের পড়াশোনা চালাতেন মা, সেই ছেলে IIT পেরিয়ে আজ IFS অফিসার
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল

ভিডিও

Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda
ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget