এক্সপ্লোর

SAIL Recruitment 2024: ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করতে চলেছে SAIL, দেখা হবে GATE 2024- এর স্কোর

Jobs And Recruitments: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে যাঁদের নিয়োগ করবে তাঁদের GATE 2024- এর স্কোরের নিরিখে নির্বাচন করা হবে। জেনে নিন বাকি নির্বাচন প্রক্রিয়া।

SAIL Recruitment 2024: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) দিচ্ছে চাকরির সুযোগ। ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে নিয়োগ করবে SAIL কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। SAIL- এর অফিশিয়াল ওয়েবসাইট sailcareers.com - এখানে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। মোট শূন্যপদ রয়েছে ২৪৯টি। গতকাল অর্থাৎ ৫ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে 

  • কেমিক্যাল- ১০ 
  • সিভিল- ২১ 
  • কম্পিউটার- ৯ 
  • ইলেকট্রিকাল- ৬১ 
  • ইলেকট্রনিক্স- ৫ 
  • ইন্সট্রুমেন্টেশন- ১১ 
  • মেকানিকাল- ৬৯ 
  • Metallurgy- ৬৩ 

আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং সেখানে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, মেকানিকাল এবং Metallurgy- এই ৮টি বিভাগের মধ্যে কোনও একটি বিভাগে ৬৫ শতাংশ নম্বর সমেত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের।

এর পাশাপাশি আবেদনকারীদের বয়স ২৮ বছর হতে হবে (২৫ জুলাই, ২০২৪ অনুসারে)। ১৯৯৬ সালের ২৫ জুলাইয়ের আগে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবেন না। 

অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তাঁরা আবেদন করতে পারবেন। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া 

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে যাঁদের নিয়োগ করবে তাঁদের GATE 2024- এর স্কোরের নিরিখে নির্বাচন করা হবে। যেসব প্রার্থীদের শর্টলিস্ট করা হবে তাঁদের সেটা জানানো হবে SAIL- এর ওয়েবসাইটের কেরিয়ার পেজ অথবা ইমেল অথবা ফোন নম্বরে। এরপর তাঁরা ডাক পাবেন গ্রুপ ডিসকাশন পর্বে এবং তারপর ইন্টারভিউ রাউন্ডে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেরিট লিস্ট তৈরি হবে। আর এই মেধাতালিকা নির্মাণের ক্ষেত্রে আবেদনকারীদের GATE 2024- এর স্কোর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ পর্বে পাওয়া নম্বর- সব মিলিয়ে একত্রিত করা হবে। GATE 2024- এর ক্ষেত্রে ওয়েটেজ থাকবে ৭৫, গ্রুপ ডিসকাশনে ১০ এবং ইন্টারভিউয়ের জন্য ১৫। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭০০ টাকা। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ২০০ টাকা প্রসেসিং ফি ধার্য করা হয়েছে। আবেদনকারীরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এটিএম বা ডেবিট কার্ড অথবা ব্যাঙ্কে গিয়ে চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। 

আরও পড়ুন- ইউকো ব্যাঙ্কে শুরু হল নিয়োগ, স্নাতক হলেই করা যাবে আবেদন, কবে শেষ তারিখ ?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget