এক্সপ্লোর

SBI Clerk Prelims Result 2024: খুব শীঘ্রই প্রকাশ পাবে SBI ক্লার্কশিপের প্রিলিমসের ফলাফল, কীভাবে, কোথায় দেখবেন ?

SBI Clerkship 2024: খুব শীঘ্রই ফলাফল দেখতে পারবেন। তবে ফলাফল এখনও প্রকাশ না হলেও জানা গিয়েছে SBI Clerkship এর মেনস পরীক্ষার দিনক্ষণ। কবে হবে মেনস পরীক্ষা ?

SBI Clerk Results: ৫ থেকে ১২ জানুয়ারি আয়োজিত হয়েছিল SBI ক্লার্কশিপের প্রিলিমস পরীক্ষা। জুনিয়র অ্যাসোসিয়েট পদে এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে খুব শীঘ্রই। জানুয়ারি মাসের শেষে ধারণা করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত এই ফলপ্রকাশ হবে। তবে তা হয়নি। এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই ফলপ্রকাশ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক প্রিলিমস ২০২৪-এর পরীক্ষার। কবে, কীভাবে দেখবেন ফলাফল ?

জানুয়ারি মাসের শুরুতেই যে প্রিলিমস পরীক্ষা আয়োজিত হয়েছিল, তাতে যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন কেবলমাত্র তারাই মেনস পরীক্ষায় বসতে পারবেন। জানা গিয়েছে যে, এই ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে কাট অফ মার্কস এবং মেনস পরীক্ষার তারিখও ঘোষণা করবে SBI। তবে মেনস পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু প্রিলিমসের ফল এখনও জানা যায়নি।

মেনস পরীক্ষা কবে হবে ?

আগামী ২৫ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তারিখে এই SBI Clerkship-এর মেনস পরীক্ষা হবে, ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট বোর্ড।

কীভাবে ফলাফল দেখবেন ?

  • প্রথমে co.in/web/careers ওয়েবসাইটে যেতে হবে।
  • 'Current Openings' নামের একটা ট্যাব দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  • এই অপশনে ঢুকে নোটিফিকেশন বক্সে Recruitment of Junior Associates (Customer Support & Sales) সংক্রান্ত একটি লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্ক খুঁজে পেলে সেখানে ক্লিক করুন।
  • Preliminary Result for SBI Junior Associate অপশনে ক্লিক করতে হবে তারপর। মনে রাখতে হবে, এখন এই লিঙ্কটি নিষ্ক্রিয় থাকবে। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরেই কেবলমাত্র এই লিঙ্কটি খুলবে।
  • ফলাফল প্রকাশ হলে এই লিঙ্কে গেলে আলাদা একটি পেজ খুলে যাবে যেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করলেই নিজের ফলাফল, র‍্যাঙ্ক দেখা যাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মোট ৮২৮৩টি পদে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসোসিয়েট আর তাই সেই পদে নিয়োগের জন্যেই এই ক্লার্কশিপের পরীক্ষা। ২০২৩ সালেও এই পদে নিয়োগ হয়েছে। সে বছর ২ জানুয়ারি প্রকাশ পেয়েছিল SBI ক্লার্কশিপের প্রিলিমসের ফলাফল। কাস্টমার সাপোর্ট ও সেলস বিভাগে এই পদে সেবার মোট ৫০০৮টি শূন্যপদে নিয়গ হয়েছিল। সারা দেশজুড়েই স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার জন্যেই এই নিয়োগ চলেছে।   

আরও পড়ুন: Indian Bank Job: ইন্ডিয়ান ব্যাঙ্কে অভিজ্ঞ কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
Railway Jobs : রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?
রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?
NEET Success Story: নো টু সোশ্যাল মিডিয়া, বন্ধ ইনস্টাগ্রাম; বৈষ্ণবীর NEET-এ মেধাতালিকায় থাকার রয়াসন কী?
নো টু সোশ্যাল মিডিয়া, বন্ধ ইনস্টাগ্রাম; বৈষ্ণবীর NEET-এ মেধাতালিকায় থাকার রয়াসন কী?
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget