এক্সপ্লোর

SBI PO Recruitment: চাকরি খুঁজছেন ? স্টেট ব্যাঙ্ক দিচ্ছে বড় সুযোগ, আবেদন শুরু আগামীকাল থেকেই

SBI PO Recruitment Notification 2024-25: মোট ৬০০ শূন্যপদের জন্য প্রবেশনারি অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামীকাল ২৭ ডিসেম্বর থেকেই শুরু হবে এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া।

Recruitment News: কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্কশিপ অথবা জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার প্রবেশনারি অফিসার (PO) পদের জন্য প্রতি বছরের মত এবারেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (SBI PO Recruitment) চাকরিতে যোগ দেওয়ার অন্যতম বড় সুযোগ এবার। যাদের বয়স ৩০ বছরের মধ্যে, তারাই এই আবেদন করতে পারবেন। ২৮ বছরের বেশি বয়সীরা ক্লার্কশিপের জন্য আবেদন করতে না পারলেও এই পদের জন্য সহজেই আবেদন করতে পারবেন। কত শূন্যপদ আছে ? কবে থেকে শুরু হবে আবেদন ? জেনে নিন বিস্তারিত তথ্য। এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া (Recruitment News) হবে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, প্রিলিমস ও মেনস এবং তারপরে হবে ইন্টারভিউ।

মোট ৬০০ শূন্যপদের জন্য প্রবেশনারি অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামীকাল ২৭ ডিসেম্বর থেকেই শুরু হবে এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এই দিনের মধ্যে আগ্রহী আবেদনকারীরা ফর্ম পূরণ করতে পারবেন।

সফলভাবে রেজিস্টার করে নিলে প্রিলিমসের জন্য কল লেটার তারা ডাউনলোড করে নিতে পারবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই কল লেটার দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমস পরীক্ষা আয়োজিত হবে আগামী ৮ মার্চ ও ১৫ মার্চ তারিখে।

এই পরীক্ষার আবেদনের জন্য ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের কোনো টাকা জমা করতে হবে না। প্রিলিমস পরীক্ষা হবে ১ ঘণ্টার যেখানে ইংরেজি, কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন করা হবে। ১০০ নম্বরের প্রশ্ন থাকবে, সবই নৈর্ব্যক্তিক ধরনের। অন্যদিকে মেনস পরীক্ষায় দুটি পার্ট থাকবে প্রথম পার্টে ২০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে ৫০ নম্বরের ইংরেজি লেখার দক্ষতা যাচাইমূলক প্রশ্ন। তৃতীয় ধাপে নেওয়া হবে ইন্টারভিউ যেখানে গ্রুপ এক্সারসাইজে ২০ নম্বর এবং ইন্টারভিউতে ৩০ নম্বর দেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: রেলের এই সংস্থায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের চাকরির সুযোগ, এই দিন পর্যন্ত করা যাবে আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget