এক্সপ্লোর

Job News: স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করতে চলেছে SBI, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Jobs And Recruitments: এসবিআই- তে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে। মোট শূন্যপদ ১২২টি। sbi.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর। 

কোথায় কত শূন্যপদ 

  • ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট - ডিজিটাল প্ল্যাটফর্ম) - ৫৯টি শূন্যপদ 
  • ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) - ৬৩টি শূন্যপদ 

আবেদনকারীদের যোগ্যতা 

  • ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট - ডিজিটাল প্ল্যাটফর্ম) - এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের B.E. / B. Tech. ডিগ্রি থাকতে হবে আইটি, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন - এইসবের কোনও একটি বিষয়ে। 

অথবা 

  • এমসিএ বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকতে হবে 

আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে এমন একটি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/বোর্ডের থেকে যা ভারত সরকার/সরকারি নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত। এছাড়াও যাঁরা এমবিএ।এক্সিকিউটীভ এমবিএ করেছেন তাঁদের সুবিধা দেওয়া হবে/ 

কাজের অভিজ্ঞতা 

আবেদনকারীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে ডিজিটাল পেমেন্ট/অটোমেটিক ফেয়ার কালেকশন/FASTag/ডিজিটাল সলিউসশন/FinTech/রিস্ক ম্যানেজমেন্ট/কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট - এইসব বিষয়ে। 

যাঁরা ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করছেন তাঁদের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) 

সাধারণ যোগ্যতা - সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA - এই ডিগ্রিগুলির যেকোনও একটা থাকলেই আবেদন করা যাবে। 

কীভাবে আবেদন করবেন 

  • প্রথমে এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের। 
  • সেখানে হোমপেজেই পাওয়া যাবে ক্যারিয়ার্স ট্যাব। সেখানে ক্লিক করে জয়েন এসবিআই অপশন সিলেক্ট করতে হবে। 
  • এরপর ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) অথবা ম্যানেজার অ্যান্ড ডেপুটি ম্যানেজার (প্রোডাক্টস - ডিজিটাল প্ল্যাটফর্ম) পদে নিযুক্ত হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের। 
  • রেজিস্টার করার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 
  • এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 
  • সাবমিট করার আগে ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিতে হবে। 
  • কনফারমেশন অর্ডার ডাউনলোড করে নিন। ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রিন্ট আউট করে রাখতে পারেন এই কনফারমেশন অর্ডার। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget