এক্সপ্লোর

SSC CGL 2025: ১৪,৫৮২ পদে কর্মী নিয়োগ করবে SSC, বিজ্ঞপ্তি প্রকাশ্যে; কারা করতে পারবেন আবেদন ?

SSC CGL 2025 Notification Out: এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ে গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।

Govt Jobs: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকলে আপনার জন্য বড় সুযোগ এনেছে কেন্দ্র সরকার। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এবার সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের এসএসসি সিজিএলের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এই নিয়োগের মাধ্যমে ১৪ হাজারেরও বেশি পদে লোক নেওয়া (SSC CGL 2025) হবে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ গিয়ে এই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ জুন ২০২৫ থেকে এবং এই এসএসসি সিজিএলের আবেদনের শেষ দিন রয়েছে ৪ জুলাই ২০২৫ পর্যন্ত। আবেদনের কোনও ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন প্রার্থীরা ৯ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে।

বিভিন্ন পদে লোক নেওয়া হবে

এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় কেন্দ্র সরকারের (SSC CGL 2025) বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ে গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। গ্রুপ বি পদে রয়েছে সহকারী সেকশন অফিসার, আয়কর পরিদর্শক, কেন্দ্রীয় আবগারি পরিদর্শক, নারকোটিক্স ইনস্পেক্টর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডাক নিরীক্ষক ইত্যাদি। অন্যদিকে গ্রুপ সি পদের মধ্যে রয়েছে অডিটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, আপার ডিভিশনাল ক্লার্ক ইত্যাদি পদ।

বয়সসীমা কত

এই পদগুলির জন্য বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। ১৮ থেকে ২৭ বছর, ১৮ থেকে ৩০ বছর, ২০ থেকে ২০ বছর ইত্যাদি। ১ অগাস্ট ২০২৫ তারিখের ভিত্তিতে বয়স গণনা করা হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

আবেদন ফি কত হবে

সাধারণ ও ওবিসি বিভাগের প্রার্থীদের (SSC CGL 2025) সম্পর্কে বলতে হলে ১০০ টাকা করে দিতে হবে আবেদনের ফি। তবে মহিলা, এসসি/এসটি এবং প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

প্রার্থী নির্বাচন

দুই ধাপে হবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। প্রথম ধাপে হবে কম্পিউটার বেসড টেস্ট, এরপরে হবে নথি যাচাই। টায়ার ১ ও টায়ার ২ উভয় পরীক্ষাই হবে নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিত্তিতে।

কবে হবে পরীক্ষা

এসএসসি সিজিএল টায়ার ১ পরীক্ষা ১৩ থেকে ৩০ অগাস্ট ২০২৫-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। আর টায়ার ২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget