এক্সপ্লোর

SSC GD Recruitment 2024: আগামী বছর স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ, শূন্যপদ ২৬,১৪৬, কোন কোন পদে নিয়োগ করবে এসএসসি?

Jobs And Recruitments: ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি, ২০২৪।

SSC GD Recruitment 2024: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) SSC GD Recruitment 2024- এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। যাঁরা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (CAPFs- Central Armed Police Forces) কনস্টেবল (GD), SSF এবং অসম রাইফেলস এক্সামিনেশন ২০২৪- এ রাইফেলম্যান (GD)- এইসব পদে যোগদানের জন্য আবেদন করতে চা তাঁরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in- এখানে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি, ২০২৪। স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগের ক্ষেত্রে ২৬,১৪৬টি শূন্যপদ বরাদ্দ করেছে বলে জানা গিয়েছে। 

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে দেখে নিন
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ নভেম্বর, ২০২৩
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০২৩
  • অনলাইন ফি পেমেন্ট করার শেষদিন ১ জানুয়ারি, ২০২৪ 
  • Window for Application Form Correction এবং online payment of Correction Charges- এই দুই উইন্ডো খোলা থাকবে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একঝলকে 

  • বিএসএফ- ৬১৭৪
  • সিআইএসএফ- ১১,০২৫
  • সিআরপিএফ- ৩৩৩৭
  • এসএসবি- ৬৩৫
  • আইটিবিপি- ৩১৮৯
  • এআর- ১৪৯০
  • এসএসএফ- ২৯৬ 

আবেদনকারীদের যোগ্যতা 

আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন অথবা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে আবেদনকারীদের। ১৮ থেকে ২৩ বছর বয়সীরা (১ জানুয়ারি, ২০২৪ অনুসারে) এই চাকরির জন্য আবেদন জমা দিতে পারবেন। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন- এই পাঁচ পর্যায়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে স্টাফ সিলেকশন কমিশন। কম্পিউটার বেসড এক্সামিনেশন (সিবিই)- এই পরীক্ষা ইংরেজি, হিন্দি এবং আরও ১৩টি আঞ্চলিক ভাষায় হবে। 

অ্যাপ্লিকেশন ফি

এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অর্থাৎ সংরক্ষিত শ্রেণির প্রার্থী), এক্স-সার্ভিসমেন- এঁদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। যাঁরা ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন, তাঁরা BHIM UPI, Net Banking, Visa, Mastercard, Maestro, RuPay ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা দিতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বাকি যাবতীয় খুঁটিনাটি পাওয়া যাবে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবিশনারি অফিসার পদে নিয়োগ, কবে হবে 'মেন' পরীক্ষা?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of India Recruitment : হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 
হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
Railway Jobs : রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?
রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?
NEET Success Story: নো টু সোশ্যাল মিডিয়া, বন্ধ ইনস্টাগ্রাম; বৈষ্ণবীর NEET-এ মেধাতালিকায় থাকার রয়াসন কী?
নো টু সোশ্যাল মিডিয়া, বন্ধ ইনস্টাগ্রাম; বৈষ্ণবীর NEET-এ মেধাতালিকায় থাকার রয়াসন কী?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget