এক্সপ্লোর

সংক্রমণের আশঙ্কা, পরীক্ষা স্থগিতের নির্দেশ স্টাফ সিলেকশন কমিশনের

গত ১২ এপ্রিল শুরু হয় স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষা। যা চলার কথা ছিল ২৭ এপ্রিল পর্যন্ত।

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিতের নির্দেশ দিল স্টাফ সিলেকশন কমিশন। আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে তাদের 'কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম' (CHSL)। স্টাফ সিলেকশন কমিশনের তরফে বলা হয়েছে, যারা এই পরীক্ষা দিতে পারলেন না, পরবর্তীকালে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

গত ১২ এপ্রিল শুরু হয় স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষা। যা চলার কথা ছিল ২৭ এপ্রিল পর্যন্ত।যদিও সংক্রমণের কথা ভেবে ২০ তারিখ থেকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার্থীদের মধ্যে যাদের সেন্টার পশ্চিমবঙ্গে পড়েছে তাদের ২১ ও ২২ মে যথাক্রমে পরীক্ষা হবে।

প্রতি বছরই নির্দিষ্ট পদে এই পরীক্ষাগুলি নেয় স্টাফ সিলেকশন কমিশনে। জুনিয়র ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটেরিয়াট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সরটিং অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা নেয় কমিশন । পরবর্তীকালে এখান থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কর্মী নিয়োগ করা হয়।

পাশাপাশি এরই মধ্যে স্থগিত করা হয়েছে SSC-র স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি-র পরীক্ষা। ২৯ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা ছিল।পরীক্ষা স্থগিত হলেও এর পরবর্তী দিন ঘোষণা হয়নি এখনও। তবে শুধু স্টাফ সিলেকশন কমিশনে নয়। পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে UPSC-ও। কমিশনের ইকোনমিক সার্ভিস এক্সাম, ইন্ডিযান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সাম, ইপিএফও এক্সাম ছাড়াও বেশকিছু সরাসরি নিয়োগের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে মঙ্গলবারই স্থগিত রাখা হয়েছে 'ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট' ইউজিসি-নেট। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইউজিসি-নেট ২০২১ পরীক্ষা।ইতিমধ্যেই শুরু হয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া। ugcnet.nta.nic.in ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাচ্ছিল।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget