এক্সপ্লোর

UGC NET 2021 Exam 2021: ৬ অক্টোবর থেকে UGC NET 2021 পরীক্ষা, আবেদনের শেষ তারিখ কবে ?

ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ জানানো হয়েছে, ইতিমধ্যেই পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। UGC NET 2021 পরীক্ষায় বসতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: আগামী ৬ অক্টোবর থেকে UGC NET 2021 পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। নতুন করে পরীক্ষার বিষয়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ জানানো হয়েছে, ইতিমধ্যেই পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। UGC NET 2021 পরীক্ষায় বসতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১০ অগাস্ট থেকে পরীক্ষার ফর্ম ফিলআপ করা যাচ্ছে অনলাইনে। আগামী ৫ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই আবেদন করা যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে https://ugcnet.nta.nic.in, www.nta.ac.in-এ লগ ইন করতে হবে। পরীক্ষার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে পরীক্ষার ফি। এ ক্ষেত্রেও ফি জমা দিতে হবে রাত ১১টা ৫০-এর মধ্যে।

পরীক্ষার্থীদের ফর্ম ফিলআপে কোনও ভুল হয়ে থাকলে তা ঠিক করার সুযোগ দিচ্ছে (NTA)। এই সংশোধনের জন্য ৭-১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ডের বিষয়ে জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। আগামী দিনে ওয়েবসাইটেই হল টিকিটের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। 

UGC NET 2021 পরীক্ষার সময় 

প্রথম শিফট- সকাল ৯টা থেকে ১২টা
দ্বিতীয় শিফট-দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা
Website- ugcnet.nta.nic.in, www.nta.ac.in

দেশের সাম্প্রতিক অতীত বলছে, কোভিডের জেরে বহু পরীক্ষা পিছিয়ে দিতে হয় সরকারকে। ২০২০ সালের ডিসেম্বরে UGC-NET হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেয় এনটিএ। একই কারণে পিছিয়ে যায় জুনের ইউজিসি নেট পরীক্ষা। বর্তমানে এই পরীক্ষাগুলি ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। CBT মোডে ডিসেম্বর ২০২০ ও জুন ২০২১ সালের পরীক্ষা একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (NTA)। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-র সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সেই কারণে নতুন আবেদনকারীদের জন্য প্র্রক্রিয়া ফের শুরু করা হয়েছে। এই বিষয়ে আরও আপডেট পেতে NTA অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget