এক্সপ্লোর

UPSC Success Story: ‘একটানা পরিশ্রম ও…’ UPSC পরীক্ষায় ১৯ র‌্যাঙ্ক করে নিজের সাফল্যের মন্ত্র শোনালেন শিভম

UPSC 2023 19th Rank holder Shivam Kumar: UPSC পরীক্ষায় ১৯ র‌্যাঙ্ক করেছেন বিহারের সমস্তিপুরের বাসিন্দা শিভম কুমার। কিন্তু কোন মন্ত্রবলে ? সে কথাই সংবাদমাধ্যমকে জানালেন তিনি।

UPSC 2023 19th Rank holder Shivam Kumar: বিহারের সমস্তিপুরের বাসিন্দা শিভম কুমার। ইউপিএসসি ২০২৩ পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তাঁর খবরও এখন প্রকাশ্যে। কারণ দীর্ঘ চেষ্টার পর জাতীয় স্তরের এই পরীক্ষায় ১৯ র‌্যাঙ্ক করেছেন তিনি। কোন মন্ত্রে এই সাফল্য অর্জন করলেন বিহারের ছেলে শিভম ? এই প্রসঙ্গেই সম্প্রতি সংবাদমাধ্যম এএনআই-কে বিশদে জানিয়েছেন তিনি। 

১৯ র‌্যাঙ্ক…স্বপ্ন সফল

সারা ভারতে ১৯ র‌্যাঙ্ক করেছেন শিভম কুমার। প্রথমেই নিজের র‌্যাঙ্ক নিয়ে শিভম তাঁর আনন্দ প্রকাশ করেন। বলেন, এর থেকে বেশি আর কীই বা চাওয়ার থাকতে পারে। দীর্ঘ দিন ধরে পরিশ্রম করার পর অবশেষে তাঁর স্বপ্ন সফল হয়েছে বলে জানান তিনি। তবে তাঁর সাফল্যের পিছনে পরিবারের ভূমিকার কথা স্বীকার করে নেন তিনি। এই অসাধারণ রেজাল্টের সমস্ত কৃতিত্ব নিজের পরিবারকেই দেন শিভম।

একনাগাড়ে প্রচেষ্টা…

শিভম কুমারের কথায়, ইউপিএসসি পরীক্ষায় সাফল্য পেতে হলে একনাগাড়ে পরিশ্রম করে যেতে হবে। এই পরিশ্রমের শেষ একমাত্র সফল হওয়ার পরেই। শিভম সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরে পরিশ্রম করতে করতে তবেই এই পরীক্ষায় পাশ করা যায়। একটি সম্মানীয় র‌্যাঙ্ক অর্জন করা সম্ভব। তবে এই পরীক্ষায় ভাগ্যেরও কিছুটা ভূমিকা রয়েছে বলে এই দিন জানান শিভম কুমার। তার কথায়, ভাগ্য আর পরিশ্রম একসঙ্গে আপনার সাথ দেবে। তখনই এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব।

কীভাবে প্রস্তুতি ?

ইউপিএসসি পরীক্ষার জন্য কীভাবে নিজেকে তৈরি করেছিলেন শিভম কুমার ? এই প্রসঙ্গে তিনি বলেন, একনাগাড়ে পড়ে যেতে হবে। পড়ার কোনও বিকল্প নেই। পড়তে পড়তেই একদিন এই সাফল্য অর্জন সম্ভব বলে জানান তিনি। তাঁর কথায়, একটানা চেষ্টা করে যেতে হবে। কোথাও থেমে গেলে চলবে না। 

দায়িত্ব পাওয়ার পর তাঁর লক্ষ্য

ইউপিএসসি সফল প্রার্থীদের ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব দেওয়া হয়। একই দায়িত্ব পেতে চলেছেন শিভম। দায়িত্ব পাওয়ার পর তাঁর লক্ষ্য নিয়েও বিশদে আলোচনা করলেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, যেখানেরই দায়িত্ব তিনি পাবেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। একমাত্র তবেই তিনি যথাযথভাবে কাজ করেছেন বলে মনে করবেন শিভম। যে পরিশ্রম গত দিনগুলিতে করে এসেছেন, একই পরিশ্রমের মানসিকতা ধরে রাখতে চান আগামী দিনেও। এমনটাই জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার ১৯ স্থানাধিকারী। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Success Story: বাড়িতে না বলেই UPSC দিয়েছিলেন সিদ্ধার্থ, চতুর্থ স্থান অর্জন করে চমকে দিলেন বাবা-মাকে

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget