এক্সপ্লোর

UPSC Success Story: বাড়িতে না বলেই UPSC দিয়েছিলেন সিদ্ধার্থ, চতুর্থ স্থান অর্জন করে চমকে দিলেন বাবা-মাকে

UPSC 2023 4th Rank Holder P.K Sidharth Ramkumar Story: বাড়িতে কেউই জানতেন না ছেলের পরীক্ষা দেওয়ার কথা। রেজাল্ট বেরোতেই আনন্দের জোয়ার পরিবারে।

UPSC 2023 4th Rank Holder P.K Sidharth Ramkumar Story: ইউপিএসসি-র মতো জাতীয় স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ঘুণাক্ষরেও তা টের পেতে দেননি বাবা-মাকে। অবশেষে যখন পরীক্ষার ফল ঘোষণা করা হল, তখন জানা গেল চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার। পরে তা জানতে পেরে আনন্দে আপ্লুত সিদ্ধার্থের বাবা-মা। সন্তানের এই সাফল্য রীতিমতো পুরষ্কারের মতোই তাদের কাছে। একদিকে যেমন তারা হতবাক, তেমনই অন্যদিকে আনন্দে আত্মহারাও বটে।

তিরুবনন্তপুরমের কলেজ অব আর্কিটেকচার থেকে পড়াশোনা করেছেন সিদ্ধার্থ। ২০১৯ সালে সেখান থেকে পাশ করেন। এর পর ২০২০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের জন্য তাঁকে মনোনীত করা হয়। কিন্তু ফের পরীক্ষায় বসেন তিনি। ১৮১ র‌্যাঙ্ক করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তুতাতেও মেটেনি মনের খিদে। ফের পরীক্ষার জন্য প্রস্তুতি। ফের ২০২২ সালের পরীক্ষায় বসেন তিনি। সেখানে ১২১ র‌্যাঙ্ক হয় সিদ্ধার্থের। 

পশ্চিমবঙ্গ ক্য়াডারেই পোস্টিং পান সিদ্ধার্থ

ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ ক্য়াডারেই তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল। একটি সংবাদমাধ্য়মকে সাক্ষাৎকারে তাঁর ভাই জানান পরিবারের সঙ্গে সেই সময় কথা বলার সময় পেতেন সিদ্ধার্থ। কারণ ন্যাশনাল অ্যাকাডেমির অধীনে তাঁর ট্রেনিং চলত। প্রসঙ্গত, সিদ্ধার্থের পরিবারের সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ভাই আদর্শ কুমার কেরল হাইকোর্ট প্র্যাক্টিস করছেন বর্তমানে। অন্যদিকে বাবা টি.এম রামকুমার চিন্ময় কলেজ অব আর্ট, কমার্স অ্যান্ড সায়েন্সের প্রিন্সিপাল ছিলেন। সন্তানের চতুর্থ হওয়ার খবর শুনে একদিকে যেমন অবাক হয়েছেন, তেমনই অন্যদিকে খুশি হয়েছেন বাবা।

পরিবারকে উপহার

২৭ বছরের যুবক সিদ্ধার্থ বরাবরই পরিশ্রমী বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। একই সঙ্গে তিনি সিনেমা দেখতেও নাকি বেশ ভালবাসেন। প্রথম থেকেই সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর র‌্যাঙ্ক ছিল ঈর্ষণীয়। কিন্তু তাতেই থেমে থাকেননি সিদ্ধার্থ। গত বছরেও পরীক্ষা দিতে বসেন। অবশেষে কঠিন পরিশ্রমেরই ফল পেলেন সিদ্ধার্থ। ১৮১ র‌্যাঙ্ক থেকে সোজা চার র‌্যাঙ্কে এসে পৌঁছালেন তিনি। বাবা, মা ও ভাই আদর্শের কাছে সিদ্ধার্থের এই র‌্যাঙ্ক আপাতত আচমকা উপহারের মতোই।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Aspirant Story: ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget