এক্সপ্লোর

Madhyamik 2026 Topper : কোন বিষয়ে কত নম্বর পেয়েছে মাধ্যমিকে প্রথম অভিরূপ? দেখে নিন প্রথম স্থানাধিকারীর রেজাল্ট এক নজরে

West Bengal Madhyamik 2026 Topper : রাজ্যের সেরা হয়ে নজর কেড়েছে উত্তর দিনাজপুরের এই কৃতী ছাত্র। এক নজরে দেখে নেওয়া যাক অভিরূপ কোন বিষয়ে কত নম্বর পেল। 

কলকাতা : ২০২৬ সালের মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করল অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)-এর ছাত্র অভিরূপ পেয়েছে ৬৯৮ নম্বর। মাত্র ২ নম্বরের জন্য পূর্ণ নম্বর হাতছাড়া হয়েছে, কিন্তু রেজাল্ট একদম ঝকঝকে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী, অভিরূপের  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিরনগর এলাকার বাসিন্দা অভিরূপ। সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) হাই স্কুলও গর্বিত তাদের ছাত্রের এই সাফল্যে। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পরিবার—সকলেই অভিরূপের এই ফলাফলে উচ্ছ্বসিত। ২০২৬ সালের মাধ্যমিকে মোট পাসের হার ৮৬.৮৩ শতাংশ। সেই পরীক্ষাতেই রাজ্যের সেরা হয়ে নজর কেড়েছে উত্তর দিনাজপুরের এই কৃতী ছাত্র। এক নজরে দেখে নেওয়া যাক অভিরূপ কোন বিষয়ে কত নম্বর পেল। 

২০২৬ সালের মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)-এর এই কৃতী ছাত্র মোট ৭০০-র মধ্যে ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যের সেরা হয়েছে। মাত্র ২ নম্বরের জন্য পূর্ণ নম্বর হাতছাড়া হয়েছে।  প্রকাশিত নম্বরের তালিকা অনুযায়ী, প্রথম ভাষায় ১০০, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ১০০ এবং ভূগোলে ১০০ পেয়েছে অভিরূপ। দ্বিতীয় ভাষায় পেয়েছে ৯৮ নম্বর। সব বিষয়েই ‘AA’ গ্রেড অর্জন করেছে সে।মাধ্যমিক শিক্ষা পর্ষদের মেধাতালিকায় প্রথম স্থান পাওয়ার পর থেকেই রায়গঞ্জে খুশির আবহ। অভিরূপের বাড়ি থেকে পরিবার-পরিজন উচ্ছ্বাসের আবহ। পরিবার, শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ সকলেই অভিরূপের এই সাফল্যে গর্বিত।

 উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিরনগর এলাকার বাসিন্দা অভিরূপ। পড়াশোনায় বরাবরই মেধাবী অভিরূপের কথায়, সে নিজেও ভাবতে পারেনি, এত ভাল ফল হবে। রোজ নিয়ম করে টার্গেট বেঁধে পড়াই ছিল তার অভ্যেস। আগামীতে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করার ইচ্ছে। সেই মতো শুরুও হয়ে গিয়েছে পড়াশোনা। ভল রেজাল্টের অনেকটাই কৃতিত্ব দিতে চান মা-কে। তাঁর কথায়, বাবা নেই, তাই মাকেই বাড়ির কাজ সামলে সব দায়িত্ব নিতে হয়েছে। সব সময় প্রয়োজনের সব জিনিস তার হাতে তুলে দিতেন মা। তাই ভাল রেজাল্ট মা-কেই উৎসর্গ করতে চায় ছেলে। 

এবার মাধ্যমিকে মোট পাসের হার ৮৬.৮৩ শতাংশ। সেই পরীক্ষাতেই ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যের প্রথম হয়ে নজর কেড়েছে উত্তরবঙ্গের এই ছাত্র। 

সকাল ১০.১৫ নাগাদ এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। কীভাবে দেখবেন? wb10.abplive.com-এ ক্লিক করে সেখানে রোল নম্বর আর Date of Birth- দিয়ে ক্লিক করে দেখুন ফল।  

 

ইংরেজিতে ফল দেখতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে 

 
 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget