এক্সপ্লোর

WB HS Result 2024: কাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে

ABP Ananda Website : ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ।

কলকাতা : গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। এবার উচ্চ মাধ্যমিক। আগামীকাল, ৮ মে প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (West Bengal Higher Secondary Result 2024)। দুপুর ১টায় ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে।

ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও-

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে (ABP Ananda Website)। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যে প্রকাশ হচ্ছে রেজাল্ট। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। তারই মধ্যে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল। 

ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হয় মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর পাসের হার ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।

মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget