এক্সপ্লোর

WBCSC Recruitment: পশ্চিমবঙ্গের সরকারি কলেজে লাইব্রেরিয়ান পদে যোগ দিতে চান ? কীভাবে আবেদন করবেন ?

College Service Commission Recruitment: পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের অধীনে রাজ্যের বিভিন্ন সরকারি অর্থপোষিত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।

Job News:  পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে ২০২৪ সালে। এসে গেল নতুন চাকরির সুযোগ। রাজ্য সরকারের অর্থপোষিত সমস্ত কলেজে লাইব্রেরিয়ান পদে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনলাইন আবেদন চালু হয়ে গিয়েছে। আপনিও যদি এই পদে কাজ (WBCSC Recruitment 2024) করতে আগ্রহী হন, তাহলে দেখে নিন কী কী যোগ্যতা থাকা চাই, কীভাবেই বা আবেদন করবেন।

কতগুলি শূন্যপদ

পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের অধীনে রাজ্যের বিভিন্ন সরকারি অর্থপোষিত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। তবে এখনও পর্যন্ত কতগুলি শূন্যপদ আছে তা জানা যায়নি, প্যানেলের মেধা তালিকা প্রকাশ পাওয়ার পরেই তা জানানো হবে। এমনকী শূন্যপদের কাট-অফ ডেটও সেই সময়েই জানানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

কলেজ সার্ভিস কমিশনের (WBCSC Recruitment 2024) অধীনে রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীকে প্রাথমিকভাবে লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। লাইব্রেরির কম্পিউটারাইজেশন বিষয়ে দক্ষ হতে হবে, জ্ঞান থাকতে হবে যথাযথ। এছাড়াও প্রার্থীকে UGC বা CSIR NET কিংবা SET পাশ করে থাকতে হবে। তাছাড়া যে সমস্ত প্রার্থী পিএইচডি ডিগ্রির জন্য নাম নথিভুক্ত করিয়েছেন তারাও এই পদে আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে উল্লেখ্য সংরক্ষিত প্রার্থীদের জন্য নম্বরের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।

রাজ্য কলেজ সার্ভিস কমিশনের ২০১২ সালের নিয়ম মেনেই এই নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করা হবে।

বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের এই পদে কাজের (WBCSC Recruitment 2024) জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের মাপকাঠিতেও কিছু ছাড় রয়েছে।

কীভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা প্রথমেই কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদনপত্র জমা করবেন।

আবেদনের ফি

সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে ১০০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ২০০০ টাকা।

কীভাবে নির্বাচন হবে

আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই প্রার্থী কাজের সুযোগ পাবেন।

আবেদনের শেষ তারিখ

রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদে কাজের (WBCSC Recruitment 2024) আবেদন শুরু হয়েছে ১২ মার্চ ২০২৪। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

বেতনক্রম

এই পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ন্যূনতম ৫৭,৭০০ টাকা বেতন পাবেন।

আরও পড়ুন: IAS Success Story: দ্বাদশের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েও ইউপিএসসিতে ৩য় জুনায়েদ, কীভাবে এল সাফল্য ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget