এক্সপ্লোর

Jobs In West Bengal: রাজ্যে খাদ্য দফতরে সাব ইন্সস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন

WBPSC Food SI 2023 Recruitment: খাদ্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি, কী যোগ্যতা লাগবে ?

WBPSC Food SI 2023 Recruitment: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সম্প্রতি সাব-ইন্সপেক্টর গ্রেড III নিয়োগের জন্য আবেদনের তারিখ প্রকাশ করেছে। শূন্যপদগুলি সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের আওতায় গ্রেড-III পদে নেওয়া হবে।

প্রার্থীদের প্রাথমিকভাবে এই পদগুলিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আবেদন করতে পারবেন। পোস্ট সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল।

খাদ্য ও সরবরাহ পরিষেবাতে সাব-ইন্সপেক্টর, গ্রেড-III
শূন্যপদের সংখ্যা: শীঘ্রই পাওয়া যাবে।

WBPSC Food SI এর শিক্ষাগত যোগ্যতা:
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পাস করতে হবে চাকরিপ্রার্থীকে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা (যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নয়) থাকতে হবে আবেদনকারীর। সুস্থ স্বাস্থ্য ও পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কাজ করার ক্ষমতা থাকতে হবে।

বয়স সীমা: সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 40 বছর।

বেতন স্কেল: পরে জানানো হবে। শূন্যপদগুলি সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনস্থ খাদ্য ও সরবরাহ পরিষেবাতে রয়েছে। প্রার্থীদের প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে।

WBPSC ফুড এসআই-এর প্রার্থীদের নির্বাচন:
প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যক্তিত্ব পরীক্ষা কলকাতায় পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 

আবেদন ফি:
ফি সম্পর্কে বিস্তারিত শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।

WBPSC Food SI-এর জন্য কীভাবে আবেদন করবেন:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য অনুগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 

WBPSC Food SI এর গুরুত্বপূর্ণ তারিখ:
পরে জানানো হবে। ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নেবেন।

আরও পড়ুন : Jobs In Kolkata: কলকাতা পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি,কারা আবেদনের যোগ্য ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget