এক্সপ্লোর

WBCHSE: রেজাল্ট বিতর্কের জের, অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

মহুয়া দাসের জায়গার নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য


কলকাতা: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস অপসারিত। মহুয়া দাসের জায়গার নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য।  চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। তাঁর কাছে নিয়োগপত্রও পৌঁছে গিয়েছে বলে খবর।

যদিও মহুয়া দাসের এই অপসারণের কারণ সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। সরকারি সূত্রের বক্তব্য, এটি রুটিন বদলি।

উল্লেখ্য, করোনা আবহে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। ফল প্রকাশিত হয়েছিল বিশেষ মূল্যায়নের ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার দিন জানানো হয়েছিল যে, পাসের হার ছিল ৯৭.৬৯ শতাংশ।এরপরই পাস করানোর দাবিতে, জেলায় জেলায় বিভিন্ন স্কুলে কার্যত তাণ্ডব শুরু করে ফেল করা পড়ুয়ারা।

কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলে ভাঙচুর। অসন্তোষের আঁচ পৌঁছয় শিক্ষামন্ত্রীর পাড়া থেকে সংসদের দফতর পর্যন্ত।ঘটনার জেরে, সংসদ সভাপতির ডাক পড়ে নবান্নে।  স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন ও সংসদ সভাপতি মহুয়া দাসকে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নিতে বলেন মুখ্যসচিব। সেইমতো, স্কুলের প্রধান শিক্ষকদের থেকে অকৃতকার্য পরীক্ষার্থীদের আবেদন পুনরায় নেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে পরে শিক্ষা সংসদের পক্ষে জানানো হয় যে,  এবার পাস করলেন অকৃতকার্যরাও। 
এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকের ধর্ম পরিচয় উল্লেখ  প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ক্ষুন্ন হয়েছিলেন। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে মহুয়া দাস ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, নেহাত আবেগের বশে কথাগুলো বলেছিলেন, অন্য কোনও অভিপ্রায় তাঁর ছিল না । 

তিনি বলেছিলেন 'সংসদের ইতিহাসে প্রথমবার এরকম ভালো রেজাল্ট কেউ করেছে। ওঁর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এরকম একইভাবে লেখাপড়ায় ভালো এবং সাধারণ ঘরানা থেকে উঠে এসেছিলেন। সেই ভিত্তিতে সাংবাদিকদের তথ্য জানানোর সময় তাদের বুঝতে সুবিধার জন্য তথ্য হিসেবে বিষয়টা উল্লেখ করেছি। মেয়েটি শিক্ষার রত্ন, তাঁর গৌরব যাতে সংসদ সবার মধ্যে ভাগ করে নিতে পারে, সেই অভিপ্রায় থেকেই ওভাবে কথাগুলো বলেছিলাম।'

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget