এক্সপ্লোর

HS 3rd Semester Result: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফলপ্রকাশের দিন ঘোষণা, রেজাল্ট দেখতে চোখ রাখুন wb12.abplive.com-এ

HS Result 2026:কোথায় কী ভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, তা জানিয়ে দেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ: অবশেষে প্রতীক্ষার অবসান। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফলপ্রকাশ কবে, সেই দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে ৩১ অক্টোবর ২০২৫ দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

কোথায় কী ভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, তা জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা ফলাফল অনলাইনেই জানতে পারবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে রেজাল্ট দেখতে পারবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক তা ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে। 

প্রতিবারের মতো wb12.abplive.com- এ ফল পাওয়া যাবে সরাসরি

এছাড়াও wb12.abplive.com-এ আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিয়ে সাবমিট করলে দেখা যাবে রেজাল্ট। 

কীভাবে ফল দেখবেন ওয়েবসাইটে? 

১। wb12.abplive.com থেকেই এই ফল দেখা যাবে।  
২। WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল
৩। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে টাইপ করুন। 
৪। সবশেষে “Submit” বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 



প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টারের পরীক্ষা, যা চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৯৮.৪২ শতাংশই পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, মাত্র ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। পর্ষদের মতে, সিমেস্টার পদ্ধতির জন্যই পরীক্ষার উপস্থিতির হার এত বেশি হয়েছে। এই বছর পরীক্ষা হয়েছে OMR শিটে, যেখানে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

গত বছর থেকেই সিমেস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশে। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।          

চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর যখন ফলপ্রকাশিত হবে, তখনই চূড়ান্ত মার্কশিটও দেওয়া হবে।           

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget