এক্সপ্লোর

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, বীরভূমের পুলিশ সুপার, ৩ থানার ওসিকে সরাল কমিশন

বীরভূম: তৃতীয় দফার ভোটের আগে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে, সরানো হল বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমার এবং ওই জেলারই তিন থানা, বোলপুর, ময়ূরেশ্বর ও লাভপুরের ওসিকে। এর আগে ১৭ মার্চ, এই বোলপুর ও ময়ূরেশ্বর থানার ওসিকেই সরিয়েছিল কমিশন। বৃহস্পতিবার দিনভর রাজনৈতিক দল থেকে বিদ্বজ্জন…নানা পক্ষের সঙ্গে আলোচনা। তারপর শহর ছাড়তে না ছাড়তেই কড়া পদক্ষেপ। বীরভূমের পুলিশ সুপারের পদ থেকে মুকেশ কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এখানেই শেষ নয়, বীরভূমের তিনটি থানার ওসিকেও সরিয়ে দিল কমিশন। এই তিনটি থানা হল বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর। বীরভূমের পুলিশ সুপারের মতোই এই তিনটি থানার ওসিদের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছিল বিরোধীরা। বৃহস্পতিবারই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে বীরভূমের পুলিশ সুপারকে সরানোর দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেন, শুধু অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। বীরভূমের পুলিশ সুপারকেও সরাতে হবে। এরইমধ্যে কমিশনের উদ্দেশে নাম না করে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সুষ্ঠু ও অবাধ ভোটের স্বার্থে নির্বাচন কমিশন যে কড়া পদক্ষেপ নিতে পারে, তা এর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায়। একসঙ্গে বীরভূমের পুলিশ সুপার এবং তিন থানার ওসিকে সরিয়ে দেয় কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত ১৭ মার্চই বোলপুর এবং ময়ূরেশ্বর থানার ওসিকে সরিয়ে দিয়েছিল কমিশন। কিন্তু, তাঁদের জায়গায় নতুন যাঁরা দায়িত্ব নেন, তাঁদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এবার সেই দু’জনকেও সরিয়ে দিল কমিশন। তাও আবার বীরভূমে ভোটের মাত্র দু’দিন আগে! বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন সব্যসাচীরমণ মিশ্র। তিনটি থানায় শুক্রবার দু’টোর মধ্যে নতুন ওসি নিয়োগের জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বীরভূমের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল জেলা সভাপতির একের পর হুমকি ঘিরে ইতিমধ্যেই রবিবারের ভোটে ব্যাপক সন্ত্রাসের আশঙ্কা করছে বিরোধীরা। এরইসঙ্গে জেলা প্রশাসনের একাংশের সঙ্গে শাসক দলের আঁতাঁতের অভিযোগেও সরব তারা। এই প্রেক্ষাপটে কমিশনের কড়া সিদ্ধান্ত বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget