এক্সপ্লোর

Purba Medinipur: 'ভোট-সন্ত্রাসে' বিজেপি নেতা 'খুনের' ঘটনায় CBI তৃণমূলের ৩০ জনকে তলব করে, দাবি বিকাশচন্দ্র বেজের

Election 2024:ভোট-সন্ত্রাসে বিজেপি নেতা খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতা, কর্মীকে তলব করেছিল সিবিআই। দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভোট-সন্ত্রাসে বিজেপি নেতা খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতা, কর্মীকে তলব করেছিল সিবিআই। দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। তিনি কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও INTTUC-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। তৃণমূল নেতার দাবি, লোকসভা ভোটের আগে ৩ বছরের পুরনো মামলায় তাঁদের ৩০ জন নেতা, কর্মীকে রাজনৈতিক  উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে পাঠিয়েছে সিবিআই। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে। দুটি নোটিসই পাঠানো হয়েছে গত মাসে। ২০২১-এর ৩০ মার্চ, কাঁথি ৩ নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। সেই মামলায় CBI তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। তৃণমূল নেতার দাবি, মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও তাঁদের তলব করা হয়েছে। যাঁদের ডেকে পাঠানো হয়েছে, CBI-এর চার্জশিটে তাঁদের নাম নেই বলে দাবি করেছেন কাঁথির তৃণমূল নেতা। 

বিশদ...
বিকাশচন্দ্রের অভিযোগ, ভোটের ঠিক আগে আজ থেকে তিন বছর আগেকার মামলায় তাঁদের ফের নোটিস করল সিবিআই। এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে এর মধ্যেই চার্জশিট করা হয়েছে বলে দাবি এই তৃণমূল নেতার। এতেই শেষ নয়। তাঁর দাবি, যে ছ'জনের নাম চার্জশিটে রয়েছে তাঁদের বাদ দিয়ে নতুন ৩০ জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তৃণমূল নেতা। বিকাশচন্দ্রের দাবি, এর মধ্যে কলকাঠি নাড়ছে বিজেপি। ভোটের বৈতরণী পার হতে এই কাজ করেছে তারা, এমনই দাবি INTTUC-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতির। 

অভিযুক্ত নেতার কথায়...
'মামলাটি শুরু হয়েছিল ২০২১ সালের ৩০ মার্চ। ওই একই মামলায় ফের কেস হল ডিসেম্বরে। ঘটনাটি হল, নির্বাচনের সময় এই ধরনের নোটিস ধরানো হয়, রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য', বললেন বিকাশচন্দ্র বেজ। বিজেপির এই ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে, সে কথাও বললেন তিনি। তাঁর আরও সংযোজন, এই মামলায় ইতিমধ্যে যে চার্জশিট হয়েছে তাতে তাঁদের নাম নেই। হেনস্থা করার জন্য নতুন করে নোটিস পাঠানো হচ্ছে, অভিযোগ করলেন কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ নতুন নয়। গত কালও পুরুলিয়ায় সভায় এই নিয়ে সুর চড়াতে শোনা যায় স্বয়ং তৃণমূলনেত্রীকে। তার পর এদিনের ঘটনা।

আরও পড়ুন:'আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন', সৌমিত্র খাঁ-কে নিয়ে আক্রমণ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget