এক্সপ্লোর

Election 2026 Vote Percentage: বাম শাসনের পতনের সময়ও পড়েনি এত ভোট! দ্বিতীয় দফাতে ভোটদানের হার চমকে দেওয়ার মতোই!

Election 2026 Vote Percentage Update: পরিবর্তন না প্রত্য়াবর্তন? প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যে রেকর্ড ভোটদান, ছাড়িয়ে গেল ২০১১ সালের নজির।
  • নির্বাচনে ৯২.৪৭% ভোট, যা পূর্বের সমস্ত রেকর্ড ভাঙল।
  • বর্ধমান, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায় সর্বোচ্চ ভোটদান।
  • সিদ্ধান্ত এখন ভোটারদের হাতে, ফল প্রকাশের অপেক্ষায় রাজ্য।

কলকাতা: রেকর্ড ভোটদান! সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন! কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়, হাসিমুখে ভোটদান! আট থেকে আশি....দাদু-ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি, উপচে পড়ল ইভিএম! এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ২০১১ সালে। ‘পরিবর্তনের’ সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। ভেঙে পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন! ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিপিএমের পতন ঘটেছিল। এখনও সিপিএম শূন্য়ের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনের সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার!

রেকর্ড ভোট, খুশি মানুষ!

ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল ২০১১ সালের ভোটের রেকর্ড! উপচে পড়ল ইভিএম! দু হাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড় কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্ট্রি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্ট্রি সাইন? না কি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে?

আরও পড়ুন: Sourav Ganguly: এসব আমাকে জিজ্ঞেস করবেন না... স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে কী বললেন সৌরভ?

 

পরিবর্তন না প্রত্য়াবর্তন?

পরিবর্তন না প্রত্য়াবর্তন? প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল! নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। আর ২ দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার ৯২ দশমিক ৪৭ শতাংশ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত। দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৮ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ। শেষ অবধি সেই হার দাঁড়িয়েছে ৯১.৬৬ শতাংশে। 

আরও পড়ুন: Exit Poll 2026 Live Updates: দ্বিতীয় দফার নির্বাচন শেষে কী বলছে এগজ়িট পোল? যাবতীয় সমীক্ষার দেওয়া তথ্যের চুলচেরা বিশ্লেষণ

কী বলছে পরিসংখ্যান?

জেলাগুলির মধ্যে, সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, ৯৩.৫১%।  দক্ষিণ ২৪ পরগনায় ৯১.৮০%, উত্তর ২৪ পরগনা ৯১.৭৫%, হুগলিতে ৯১.৫৪%, নদিয়া ৯১.৪৭%, , হাওড়া ৯১.২১%, , কলকাতা উত্তরে ৮৯.০৪%, কলকাতা দক্ষিণে ৮৭.৪১% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে বুধবার সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮৬ দশমিক ৪৬ শতাংশ। ভোট শেষ! সিদ্ধান্ত বাক্সবন্দি! বাক্স খুললে কে উচ্ছ্বাসে মেতে উঠবে? কোন রংয়ের আবীরে রাংবে পশ্চিমবঙ্গ? তা দেখারই অপেক্ষা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget