এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘৪০০ আসন নয়, ৪৪০ ভোল্টের ঝটকা দিন বিজেপি-কে’, রায়গঞ্জে অভিষেক

Lok Sabha Elections 2024: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ।

রায়গঞ্জ: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সেই আবহে বিজেপি-কে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নরেন্দ্র মোদি যে ৪০০ পারের স্বপ্ন দেখছেন, তা পূরণ হওয়া তো দূর, বরং বিজেপি-কে ৪৪০ ভোল্টের ঝটকা খেতে হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক। বিজেপি-কে ৪৪০ ভোটের ঝটকা দিতে ভোটবাক্সে বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে আহ্বান জানালেন তিনি। (Lok Sabha Elections 2024)

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ। সেখানে কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর হয়ে এদিন প্রচারে যান অভিষেক। তিনি বলেন, "কাল প্রথম দফার ভোট ছিল। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কাল বাংলা-বিরোধীদের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছেন। যে যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাকে জবাব দেওয়া উচিত। আগামী ২৬ তারিখ তৃণমূলকে ভোট দিয়ে এত জোরে বোতাম টিপবেন যাতে দিল্লিতেও ঝটকা লাগে। দিল্লিতে ভূমিকম্প আনতে হবে।" (Raiganj Constitution)

বিজেপি-কে আক্রমণ করে অভিষেক আরও বলেন, "মোদি বলছেন, ৪০০ পার, আমি বলছি ৪৪০ বোল্টের ঝটকা দিতে হবে।" অভিষেক জানান, বাংলার সম্প্রীতি-সংস্কৃতি নষ্টের চেষ্টা করে যে বিজেপি, তাদের ৪০০ পার নয়, ৪৪০ ভোল্টের ঝটকা দিতে হবে। আগামী ২৬ তারিখ বাংলাকে বিজেপি মুক্ত করার লড়াইয়ে রায়গঞ্জবাসীকে আহ্বান জানান তিনি। 'বাংলা বিরোধী বিজেপি'কে তাড়াতে একজোট হতে বলেন সকলকে। 

আরও পড়ুন: Lok Sabha election 2024: 'আমরা দিল্লির কাছে মাথা নত করব না',বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের।

বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে আবারও সুর চড়ান অভিষেক। তাঁর অভিযোগ, ED, CBI-কে ব্যবহার করে একটার পর একটা সরকার ফেলে দিচ্ছে বিজেপি। এবারের নির্বাচনেই এর জবাব দিতে হবে। এবারের নির্বাচনে বিজেপি জিতে গেলে দেশে আর নির্বাচন হবে না বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন অভিষেক। 

বাংলাকে উত্তরপ্রদেশ, গুজরাত বা মধ্যপ্রদেশ ভেবে ২০২১ সালেও ভুল করেছিল বিজেপি, আবারও তা ভাবলে বড় ভুল করবে গেরুয়া শিবির, মত অভিষেকের। তিনি জানান, ED-CBI দিয়ে কম ভয় দেখানো হয়নি তাঁকে। তাঁর মা-বাবা, বাচ্চাকে পর্যন্ত ছাড়া হয়নি। তার পরও তিনি মাথা উঁচু করে লড়াই করে চলেছেন। কারণ দিল্লির কুকুর হয়ে নয়, বাংলার রয়্যাল বেঙ্গল হয়ে লড়াই করে যাবেন তিনি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget