এক্সপ্লোর

Alipurduar Constituency : লোকসভা ভোটে গেরুয়া ঝড় ! এককালের লালদুর্গ আলিপুরদুয়ারে ঘটবে কি সবুজবিপ্লব? কী বলছে সমীকরণ?

Alipurduar Constituency Election News: পাঁচ কদম এগিয়ে থেকে ভোটের লড়াইয়ে নেমেছে গেরুয়াশিবির। স্বভাবতই তৃণমূলের জন্য এখানে প্রত্যাবর্তনের লড়াইটা অত্যন্ত কঠিন।     

দীপক ঘোষ, আলিপুরদুয়ার : প্রান্তিক জেলা আলিপুরদুয়ার। সবুজে ঘেরা শান্তির পরিবেশ। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। প্রান্তিক হলেও এই জেলার রাজ নৈতিক গুরুত্ব অপরিসীম। এক সময় আলিপুরদুয়ার মানেই ছিল লাল-দুর্গ। তখন অবশ্য আলিপুরজেলা আলাদা জেলা ছিল না।  জলপাইগুড়ি জেলার অন্তর্গত আলিপুরদুয়ার মহকুমা হিসেবে পরিচিত ছিল । পরে প্রশাসনিক কাজের সুবিধার্থে জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ারকে একটি আলাদা জেলা করা হয় ।  নির্দিষ্ট করে বললে, বাম আমলে আলিপুরদুয়ার ছিল RSP-র দুর্ভেদ্য দুর্গ। ২০১১ সালে সেই যে বাম দুর্গে আঘাত এল, সেটা আর প্রতিহত করতে পারেনি বামেরা। প্রথমে তৃণমূল, তারপরে বিজেপি এখানে জাঁকিয়ে বসেছে। তৃণমূলের কাছে এবারের লড়াই তাদের হারানো জমি পুনরুদ্ধারের করার।

প্রান্তিক জেলা হলেও এর গুরুত্ব অপরিসীম। ২০১৪ সালে, জলপাইগুড়ি থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করে এই জেলা। ২০১১ সালে, সর্বশেষ যে জনগণনা হয়েছিল, সেই তথ্য অনুযায়ী জেলার জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ। জেলার বিধানসভা কেন্দ্র মোট পাঁচটি। পাহাড়, অরণ্য আর নদী ঘেরা অপূর্ব সুন্দর এই ভূখণ্ড প্রকৃতির এক অনন্য উপহার। চা বাগান ঘেরা এই এলাকা পর্যটনের জন্য আদর্শ জায়গা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে আলিপুর দুয়ারে পাঁচটি আসনেই জয় ছিঁনিয়ে নেয় গেরুয়াশিবির। পরে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল দল বদলে চলে আসেন তৃণমূলে। তাঁকে আঁকড়ে গত পাঁচ বছর এখানে নিজের জয়ের পতাকা উড়িয়েছে শাসকশিবির। সুমন এবার সরাসরি তৃণমূলের প্রার্থী, এই আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে। 

আরও পড়ুন : ভোটের ফলে শূন্যের গেরো কি কাটবে বামেদের? কী বলছে মানুষ?

২০২১-এর বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন দখল করে নেওয়ার পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনেও এখানে জয়ী হয়েছে বিজেপি। আলিপুরদুয়ার আসনে তৃণমূল, বিজেপি বিধায়ককে দল ভাঙিয়ে নিজেদের ঘরে আনলেও এখনও সেই আসনের ভোটারদের যে তারা অনুকুলে আনতে পারেনি সেটা ২০২৪-এর ভোটেই স্পষ্ট হয়েছে। গত লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলেই ধরা পড়েছে সেই তথ্য।

একনজরে ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলাফল 

এলাকা (বিধানসভা) বিজেপি ভোট তৃণমূল ভোট
কুমারগ্রাম ১,১০,৩৯৪ ১,০২,৫৭৩
কালচিনি ৯৬,৩৯৩ ৮১,৫২৬
আলিপুরদুয়ার (লোকসভা ২০২৪) ১,১৪,৮২১ ৮৬,২৫৭
ফালাকাটা ১,০৫,৯৭২ ৯৭,০০৬
মাদারিহাট ৭৯,৯২১ ৬৮,৮৫৮

ফলাফলই বলে দিচ্ছে এখানে পাঁচ কদম এগিয়ে থেকে ভোটের লড়াইয়ে নেমেছে গেরুয়াশিবির। স্বভাবতই তৃণমূলের জন্য এখানে প্রত্যাবর্তনের লড়াইটা অত্যন্ত কঠিন।                        

About the author দীপক ঘোষ

এবিপি আনন্দের সাংবাদিক, কলকাতা-র প্রতিনিধি। যোগাযোগ - dipakg@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget