এক্সপ্লোর

Amit Shah : 'দিদি আপনি না এলে, আমিই...', কেন এ কথা বললেন অমিত শাহ?

West Bengal Election 2026 : ২০২১ সালে দার্জিলিং জেলার ৫ টি বিধানসভা কেন্দ্রের ৫ টিতেই বিজেপি জয়লাভ করে। এবার লক্ষ্য ২০২৬ এও গেরুয়া ঝড়। 

দার্জিলিং: পয়লা বৈশাখের দিন হাইভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। একইসঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে দীর্ঘদিনের গোর্খা সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিলেন। ২০২১ সালে দার্জিলিং জেলার ৫ টি বিধানসভা কেন্দ্রের ৫ টিতেই বিজেপি জয়লাভ করে। এবার লক্ষ্য ২০২৬ এও গেরুয়া ঝড়। 

বিজেপি ক্ষমতায় এলে  ....

এদিনের সভা থেকে অমিত শাহ ( Amit Shah)  বলেন, “বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাহাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও দাবি করেন, এই সরকারের আমলে পাহাড়ে হাজার হাজার গোর্খার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ‘পুলিশ রাজ’ কায়েম করা হয়েছে, যা বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে। প্রত্যয়ের সঙ্গে অমিত শাহ বলেন, 'দার্জিলিংবাসী, এটা নির্ধারিত যে এবার বাংলায় বিজেপির সরকার হতে চলেছে। বিজেপির সরকার তৈরির সঙ্গে সঙ্গে বাংলায় অনুপ্রবেশ তো বন্ধ হবেই, গুন্ডারাজ শেষ হবেই, যেভাবে সিন্ডিকেট আর মাফিয়ার রাজ এর শেষ হবেই। ' 

'দিদি আপনি না এলে, আমিই বাংলায় আসছি'

গোর্খা ইস্যুতে নিজের উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, গত দেড় বছরে তিনবার বৈঠক ডাকলেও তাতে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (  Mamata Banerjee ) বা রাজ্য সরকারের কোনও প্রতিনিধি। অমিত শাহর কথা, 'মমতা দিদি বা ওঁদের কোনও প্রতিনিধি দিল্লি আসেননি। আমি হয়রান হয়ে ভাবলাম, দিদি আপনি না এলে, আমিই বাংলায় আসছি।' 

'৫ মে বিজেপি সরকার গঠন করবে'                

তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্যা ঝুলিয়ে রাখছে। কারণ হিসেবে তিনি বলেন, “মমতা দিদি চান না দার্জিলিংয়ের দেশভক্ত গোর্খা ভাইরা তাঁদের ন্যায্য অধিকার পান।” তবে আশ্বাস দিয়ে বলেন, “৫ মে বিজেপি সরকার গঠন হওয়ার পরই গোর্খা সমস্যা সমাধান আমাদের প্রথম অগ্রাধিকার হবে।” শুধু সমাধানের আশ্বাসই নয়, গোর্খা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন অমিত শাহ ।         

আরও পড়ুন :             

ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর ! ফাটল মাথা, ঝরল রক্ত, গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget