এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘কখনও পা ভাঙেন, কখনও মাথায় পট্টি বাঁধেন, ভিক্টিম কার্ড খেলেন মমতা’, বললেন শাহ

Amit Shah Attacks Mamata Banerjee: শনিবার শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শাহ।

কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করতে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। মমতা এবং তৃণমূল নেতৃত্ব রাজ্যে সিন্ডিকেটের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন বলে যেমন অভিযোগ করেন, তেমনই মমতা 'ভিক্টিম কার্ড' খেলেন বলেও অভিযোগ করেন শাহ। এর আগে, নির্বাচনের ঠিক মুখে মমতার আহত হওয়ার ঘটনার উল্লেখ করেন। (Amit Shah Attacks Mamata Banerjee)

শনিবার শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শাহ। তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করেন। আর সেখানেই বলেন, "মমতা দিদি বরাবর ভিক্টিম কার্ডের রাজনীতি খেলেছেন। কখনও পা ভেঙে যায় ওঁর, কখনও মাথায় পট্টি বাঁধিয়ে নেন, কখনও অসুস্থ হয়ে পড়েন, কখনও আবার নির্বাচন কমিশনের সামনে বেচারা হওয়ার ভান করেন। নির্বাচন কমিশনকে গালি দেন।" (West Bengal Assembly Elections 2026)

শাহ আরও বলেন, "মমতাদিদি আপনাকে বলতে এসেছি, আপনার এই রাজনীতি, ভিক্টিম কার্ড খেলার প্রবণতা বাংলার মানুষ ভাল মতো বুঝে গিয়েছেন। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে গালি দেওয়া বাংলার সংস্কৃতিতে শোভা পায় না। গোটা দেশে SIR হচ্ছে। কোথাও জুডিশিয়াল অফিসার বসাতে হয়নি। তামিলনাড়ু, কেরলে মামলা হয়নি। বাংলায় এমন কী হল যে জুডিশিয়াল অফিসার বসাতে হল, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন।" 

মমতা মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তাঁর আমলেই পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা বিপন্ন বলেও দাবি করেন শাহ। তিনি বলেন, "মহিলা মুখ্যমন্ত্রী। ওঁর শাসনকালে পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেশের মধ্যে সবচেয়ে খারাপ। ৩৪ হাজার ৭৩৮টি মামলা দায়ের হয়েছে মহিলাদের বিরুদ্ধে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় তৃণমূল এবং তাদের ক্যাডারদের প্রকাশ্যে সুরক্ষাকবচ দেওয়া হয়েছে। আর জি কর মামলায় অভিযুক্তদের আইনজীবীকে পুরস্কারস্বরূপ রাজ্যসভায় পাঠানো হয়। সন্দেশখালিতে আদিবাসী মহিলাদের উপর যে অত্যাচার হয়, তাতে তৃণমূলের আধিকারিক যুক্ত ছিলেন। কসবা ল কলেজের ঘটনায় নীরবতা। পার্কস্ট্রিট...হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলে ধর্ষণ করে। উল্টে মহিলার উপরই দোষ চাপানো হয়। কামদুনির ঘটনায় প্রতিবাদীদের মাওবাদী বলেন খোদ মুখ্য়মন্ত্রী।  দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীর গণধর্ষণে রাতে মহিলাদের বাইরে বেরনো নিয়েই প্রশ্ন তোলেন। এ কেমন বাংলা, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের বাইরে বেরনো উচিত নয়! "

রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল, সড়ু দুর্নীতি, আমফানের ত্রাণ দুর্নীতির মাধ্যমে তৃণমূলের লোকজন ফায়দা তুলেছে, জেলখাটা লোকেদেরও ভোটে প্রার্থী করা হয়েছে বলে এদিন মন্তব্য করেন শাহ। মমতা কেন জবাব দিতে পারছেন না, প্রশ্ন তোলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget