এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: বাংলার নির্বাচনের সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে, BJP-র হাতে অসম অনুপ্রবেশমুক্ত, বাকি শুধু বাংলা: অমিত শাহ

Amit Shah: শনিবার রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শাহ।

কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করতে এসে ফের অনুপ্রবেশ ইস্যুকে তৃণমূলে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে কাটাছেঁড়ার মধ্য়েই শাহ ফের বুঝিয়ে দিলেন, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশই সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে। তাঁর দাবি, অসমে বিজেপি সরকার গঠনে গড়ার পর সেখানে অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত আটকানো গিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গেই বাকি রয়েছে, যেখান দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তৃণমূল অনুপ্রবেশকারীদের আড়াল করছে বলেও অভিযোগ তোলেন তিনি। (Amit Shah)

শনিবার রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শাহ। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে গোটা বাংলা ঘুরে দেখেছেন। অব্যবস্থা, অরাজকতা এবং আর্থিক দুর্ব্যবস্থা, বিশেষ করে অনুপ্রবেশের সমস্যা বাংলার প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই নির্বাচন বাংলার জন্য তো গুরুত্বপূর্ণই, গোটা দেশের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলার এই নির্বাচনের সঙ্গে গোটা দেশের নিরাপত্তা জুড়ে রয়েছে একরকম ভাবে। অসমে বিজেপি-র সরকার গঠিত হওয়ার পর অসমে অনুপ্রবেশের সমস্যার একরকম নিষ্পত্তি হয়ে গিয়েছে। একটাই রাস্তা রয়েছে, যেখান দিয়ে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে যান, দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলে। তাই এই নির্বাচন বাংলার পাশাপাশি, গোটা দেশের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।" (West Bengal Assembly Elections 2026)

শাহ আরও বলেন, "তৃণমূল যতই বলুক এটা বিজেপি-র চার্জশিট, কিন্তু আমার মনে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার মানুষের চার্জশিট, যা তুলে ধরছে বিজেপি। আসন্ন নির্বাচনে বাংলার মানুষটে ঠিক করতে হবে, ভয় না ভরসা, কোনটা বেছে নেবেন। গোটা দেশ ভরসার সঙ্গে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সেই উন্নয়নের জোয়ারে শামিল হবে কি না, ঠিক করতে হবে বাংলাকে। গত ১৫ বছরে ভয়, দুর্নীতি এবং বৈষম্যের রাজনীতি চলছে। মিথ্যে, হিংসার ভরসায় নিজেদের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার তত্ত্ব খাড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল, মিথ্যা, ভীতি এবং হিংসাকে ভর করে চলছে। বিজেপি ২০১১ সাল থেকেই এর বিরুদ্ধে সংঘর্ষ করছে। আমার মনে হয়, এবার বাংলার মানুষ বিজেপি-কে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জেতাবেন।"

সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে বাংলায় তৃণমূল সিন্ডিকেটের রাজত্ব স্থাপন করেছে বলে অভিযোগ করেন শাহ। তিনি বলেন, "বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন দেখে পরিবর্তন ঘটিয়েছিলেন। এখন বাংলার সেই মানুষই বলছেন, এর চেয়ে কমিউনিস্টরা ভাল ছিলেন। এই নির্বাচন প্রাণহানির ভয় থেকে মুক্তির নির্বাচন, স্বাধীনতা খর্ব হওয়ার ভয় থেকে মুক্তির নির্বাচন। বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ জনবিন্যাস বদলের জন্য ভয়ে ভয়ে বাঁচছেন। আশঙ্কা করছেন, নিজের দেশে সংখ্যালঘু হয়ে যাব না তো? এই ভয় থেকে, নিজেদের সম্পত্তি হারানোর ভয় থেকে, রোজগার হারানোর ভয় থেকে, নারীর নিরাপত্তাহীনতার ভয় থেকে মুক্তি পাওয়ার নির্বাচন এটা।"

এদিন শাহ জানিয়েছেন,  ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম বার NDA সরকার গঠন করে, ২০১৬ সালে অসমে সরকার গড়ে বিজেপি, ২০১৭ সালে মণিপুরে, হরিয়ানায় প্রথম বার সরকার গড়ে, অরুণাচল প্রদেশে সরকার গড়ে। ২০১৮ সালে ত্রিপুরায় সরকার গড়ে বিজেপি। ২০১৪ সালে প্রথম বার ওড়িশায় সরকার গড়ে বিজেপি। ২০২৬ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি বাংলায় সরকার গড়তে যাচ্ছে বলে দাবি করেন শাহ। তিনি বলেন, "দীর্ঘ সময় পর অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে একটি দলের শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। বিহারেও NDA সরকার রয়েছে। ওড়িশায় বিজেপি সরকার রয়েছে। বাংলাতেও এবার বিজেপি আসছে।"

SIR-এর বিরোধিতা করা নিয়েও মমতাকে একহাত নেন শাহ। তিনি বলেন, "যে অনুপ্রবেশকারীদের বাংলার ভোটার বানিয়ে রাখা হয়েছে, তাদের হাতে বাংলার ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব তুলে দেওয়া হবে না, হবে না! তা বাংলার মানুষকে ঠিক করতে হবে। বিজেপি-র তরফে স্পষ্ট বলে দিচ্ছি, শুধু ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দিতে বদ্ধপরিকর আমরা। মমতা দিদি যত পারেন অভিযোগ তুলুন।"

শাহের দাবি, অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক, অনুপ্রবেশকারীরা দরিদ্র মানুষের রোজগারে, তাঁদের খাদ্যেও ভাগ বসায়। মমতার উদ্দেশে বলেন, "এত অনুপ্রবেশকারী ঢুকল, আপনার সরকার কি ঘুমাচ্ছিল? আমি জানি উনি বলবেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কাজ করতে পারে, যদি আপনি জমি দেন কাঁটাতার বসানোর জন্য। আমাদের স্বরাষ্ট্র সচিব দেখা করেন আপনার সঙ্গে। আমি নিজে দেখা করি। কিন্তু আপনি জমি দেননি। কারণ আপনি অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোটব্যাঙ্ক গড়তে চান। কোনও সমস্যা নেই। আপনার হাতে সময় খুব কম। ৬ মে বিজেপি-র সরকার গড়ে উঠবে। ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি কেন্দ্রকে দিয়ে দেওয়া হবে। আমরা অনুপ্রবেশকারী রুখব। তুষ্টিকরণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার সংখ্যালঘুদের বাজেটে বরাদ্দ ছিল ৫ হাজার ৭১৩ কোটি টাকা। ভাববেন না আমি সংখ্যালঘুদের বাজেটের বিরুদ্ধে। কিন্তু সেই তুলনায় অনগ্রসর শ্রেণির বাজেট বরাদ্দ ছিল ২৫৩৩ কোটি টাকা। অথচ সংখ্যায় অনগ্রসররা অনেক বেশি। যে ৭৭টি জাতিকে OBC-র আওতায় এনেছে মমতা সরকার, তার মধ্যে ৭৫টি মুসলিম। আর কোনও OBC নেই! ধর্মের নিরিখে OBC কে ঠিক হবে! আপনার অনুপ্রবেশের রাজনীতির দরুণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। জাল নোটের প্রভাব পড়ছে গোটা দেশের অর্থনীতির উপর।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget