এক্সপ্লোর

Madan Mitra: তিহাড়ে কেষ্ট, এবার মদনের মুখে গুড়-বাতাসা তত্ত্ব

Madan Mitra: এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব। 'কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না। ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন।

কলকাতা: তিহাড়ে কেষ্ট, মদনের মুখে গুড়-বাতাসা! পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে আবার গুড়-বাতাসা! এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব। 'কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না। ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন। ওরা ফিরে মোদিকে বলবে আমরা জল, গুড়ের নাড়ু দেব, কিন্তু বিজেপিকে ভোট দেব না'। জলপাইগুড়ির সভায় মন্তব্য মদন মিত্রের।

মাঝেমধ্যেই তাঁর গলায় শোনা যেত গর্জন। কখও চড়াম চড়াম, কখনও গুড় বাতাসার নিদান দিয়েছেন বীরভূমের কেষ্ট। কিন্তু এই পঞ্চায়েত ভোটের মুখে অনুব্রতহীন বীরভূম কার্যত ফাঁকা। এবার তাঁর সতীর্থ মদনের গলাতেই শোনা গেল এই সুর। বেশ কিছুদিন ধরে বারবার বিভিন্ন মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন মদন মিত্র। কখনও বেসুরোও হয়েছেন তিনি। 

তদন্তের জাল: গরুপাচারকাণ্ডে আপাতত তিহাড় জেলে রয়েছেন অনুব্রত। গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যাও। গরুপাচারকাণ্ডে ধৃত তাঁর দেহরক্ষী সায়গল হোসেনও। গরুপাচারকাণ্ডের তদন্ত চূড়ান্ত পর্যায়ে। খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট দেওয়া হবে বলে সম্প্রতি আদালতে  দাবি করেছে সিবিআই। এর মধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে আদালতে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিনও প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করলেন বিচারক। ৬ বছর চাকরি করে কি ৩৬ লক্ষ টাকার গয়না কেনা সম্ভব? গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেনের মামলার শুনানিতে বিস্মিত আসানসোল সিবিআই আদালতের বিচারক। গোটা শরীরে যন্ত্রণা, শরীরে ব্যালেন্স পাচ্ছি না- জামিনের আর্জি জানিয়ে আদালতে বললেন অনুব্রত। তিহাড়ে গিয়ে অনুব্রত-সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই।

গরুপাচার মামলায় রাজ্যে সক্রিয় সিবিআই: কেন্দ্রীয় এজেন্সির নজরে কেষ্ট মণ্ডলের বিপুল সাম্রাজ্য। গতমাসে অনুব্রত ঘনিষ্ঠ ও বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। গরু পাচার মামলায় আগেই বিদ্যুৎবরণের বিপুল সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সম্প্রতি বোলপুরে বিদ্যুৎবরণের আরও একটি সম্পত্তির হদিশ মেলে। এ দিন মিনিট পঁয়তাল্লিশ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ঘনিষ্ঠকে।

এর পাশাপাশি, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ি চালক তুফান মিদ্যাকেও তলব করা হয়। সিবিআইয়ের দাবি, তুফানের নামেও বেশ কিছু সম্পত্তি রয়েছে। এইসব সম্পত্তি কীভাবে কেনা হল, টাকা কোথা এল, তা জানতে সুকন্যার গাড়ি চালকের কাছে নথি চাওয়া হয়েছে। এছাড়াও, সিবিআইয়ের দাবি, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বেশ কিছু নতুন অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা। এইসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে সিবিআইয়ের দাবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget