এক্সপ্লোর

Assam Election Results : পরিবর্তন না প্রত্যাবর্তন ? অসমে শেষ হাসি কোন শিবিরের ?

Assam Election Results 2016 vs Exit Poll: সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার উত্তরপূর্বের রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইউপিএ-এনডিএ শিবিরে। আগামীকাল ভোটগণনার শেষে বোঝা যাবে, পরিবর্তন না প্রত্যাবর্তনে সায় দিয়েছে অসম।

গুয়াহাটি : কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার জেরে ২০১৬-তে অসমে বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি। পরবর্তীকালে রাজ্যে এনআরসি, সিএএ হাওয়ায় অনেকটাই ব্যাকফুটে পদ্ম শিবির। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার উত্তরপূর্বের রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইউপিএ-এনডিএ শিবিরে। আগামীকাল ভোটগণনার শেষে বোঝা যাবে, পরিবর্তন না প্রত্যাবর্তনে সায় দিয়েছে অসম।

দীর্ঘদিন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থাকায় এমনিতেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছিল অসমে।যার ফল ঘরে তুলতে দেরি করেনি বিজেপি। স্থানীয় দল অসম গণ পরিষদ ও বোরো পিপলস ফ্রন্টকে সঙ্গে নিয়ে গতবার নির্বাচনে নামে গেরুয়া শিবির। যার ফলও আসে হাতেনাতে। ১২৬ আসনের অসম বিধানসভায় ৮৬টি আসন পায় তিন দলের জোট।

যদিও গত পাঁচ বছরে বদলে গিয়েছে অসমের রাজনৈতিক পরিস্থিতি। এনআরসি ও সিএএ নিয়ে সর্বানন্দ সোনোয়াল সরকারের বিরুদ্ধে পথে নেমেছে মানুষ। বেগতিক দেখে নির্বাচনী ম্যানিফেস্টোয় এনআরসি লিস্ট সংশোধনের প্রতিশ্রুতি দেয় বিজেপি। ২০১৯ সালের ডিসেম্বরে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-এর বিরুদ্ধে অনবরত আন্দোলন শুরু হয়। প্রতিবাদকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের। যার জেরে পাঁচজনের গুলি লেগে মৃত্যু হয়। বিধানসভা ভোটে সেই আঁচ জিইয়ে রাখে কংগ্রেস। যার প্রভাব পড়তে পারে ভোটবাক্সে।

সি ভোটারের বুথফেরত সমীক্ষায় বলছে, উত্তরপূর্বের রাজ্যে এবার বিজেপি নেতৃত্বাধীন NDA ও কংগ্রেস নেতৃত্বাধীন UPA-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১২৬ বিধানসভা আসন বিশিষ্ট অসমে ৫৮ থেকে ৭১টি আসনে জয় পেতে পারে NDA। প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস নেতৃত্বাধীন UPA পেতে পারে ৫৩ থেকে ৬৬টি আসন।

বিধানসভা আসনের নিরিখে অসমে মোট ১২৬টি সিট। সব মিলিয়ে ম্যাজিক ফিগার ৬৪। সমীক্ষা বলছ, এবার অসমে NDA পেতে পারে প্রায় ৪৩ শতাংশ (৪২.৯) ভোট। পাশাপাশি UPA পেতে পারে প্রায় ৪৯ শতাংশ(48.8) ভোট। গত ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল মোট তিন দফায় ভোট গ্রহণ হয় অসমে। রাত পোহালেই ভোট গণনা রাজ্যে। পরিবর্তন না প্রত্যাবর্তন কোন পথে অসম, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget