এক্সপ্লোর

Election 2026: ডায়মন্ড হারবারের 'বড় অ্যাকশনে' কমিশন? দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড একাধিক পুলিশ অফিসার

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। 

কলকাতা: দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের

কারা কারা সাসপেন্ড? 

সাসপেন্ড : ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই
সাসপেন্ড : ডায়মন্ড হারবারের SDPO সজল মণ্ডল
সাসপেন্ড : ডায়মন্ড হারবার থানার IC মৌসম চক্রবর্তী
সাসপেন্ড : ফলতা থানার IC  অজয় বাগ
সাসপেন্ড : উস্তি থানার OC শুভেচ্ছা বাগ

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করল কমিশন। আধিকারিকদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।  আজকের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে, জানাল নির্বাচন কমিশন। 

দ্বিতীয় দফার ভোটের আগে এত বড় স্তরের রদবদল রাজ্যের প্রশাসনিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে কমিশন। পাশাপাশি, ২৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন আরও এক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।   

কী জানিয়েছেন শুভেন্দু অধিকারী? 

গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে কমিশনের সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।

উল্লেখ্য, প্রথম দফা ভোটের আগে ফের রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। ভোটের দায়িত্ব থেকে সরানোর পর এবার, ৮১ জন পুলিশ ইনস্পেকটরকে অন্য জেলায় পোস্টিং করা হল। ভোটের কাজে যাতে এই অফিসারেরা কোনও ভাবেই যুক্ত না থাকেন, সে ব্যাপারে কড়া নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। সেইসঙ্গে, ৪৯ জন সাব ইনস্পেকটরকেও জেলা থেকে সরিয়ে অন্যত্র পোস্টিং করা হল।

রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে, শুক্রবার, সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে নির্বাচন কমিশন। কমিশনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ অবজার্ভাররাও।

কমিশন সূত্রে খবর, এদিনের এই বৈঠকে, কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের ৭২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকার দাগি অপরাধী, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং যাঁরা ভোটে অশান্তি বা বিঘ্ন ঘটাতে পারেন, তাঁদের চিহ্নিত করে জেল বা লকআপে রাখতে হবে। দাগি আসামীদের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, শুক্রবারের এই বৈঠকে সমস্ত থানার OC এবং SDPO-দের উদ্দেশে বলা হয়েছে, এই ধরনের অপরাধীদের তালিকা তৈরি করে রাখতে হবে। তাদের থানায় ডেকে সতর্ক করা হবে। তারপরও কেউ নির্দেশিকা না মানলে, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিয়ে লকআপে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget