এক্সপ্লোর

কসবায় সিপিএম কর্মীকে বিবস্ত্র করে মার, আক্রান্ত কংগ্রেসও

কলকাতা: যে রাতে বাঘাযতীনে আক্রান্ত হল সিপিএম সমর্থক পরিবারগুলি, সে রাতেই সিপিএমের উপর হামলার অভিযোগ উঠল কসবাতেও! শুধু সিপিএম নয়, শনি এবং রবিবার হামলা হয় বালিগঞ্জে কংগ্রেস নেতা-কর্মীদের উপরও। আর ভোট পরবর্তী এই সন্ত্রাসের নিন্দাতেই রাজপথে প্রতিবাদে সরব কংগ্রেস।প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়। অভিযোগ, রবিবার রাতে কসবায় পার্টি অফিসে ঢুকে, সিপিএম কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়! রবিবার গভীর রাতে কসবার বোসপুকুর এলাকায় সিপিএমের পার্টি অফিসে আচমকাই হানা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তখন পার্টি অফিসের ভিতরেই ছিলেন পার্টির এক কর্মী। অভিযোগ, দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর পর, বিবস্ত্র করে মারধর করা হয় এই সিপিএম কর্মীকে! ঘটনার পর একটা গোটা দিন কেটে গেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ! অথচ, শুধু এই সিপিএম কর্মীই নন! একই রাতে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে আক্রান্ত হন আরও কয়েকজন সিপিএম সমর্থক! অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলার সময়, তাঁদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা! অভিযোগ, রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় তাঁদের। আহত হন ৩ সিপিএম সমর্থক। একজনের মাথাও ফেটে যায়। এদিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, তাঁদের সমর্থকদের মারধর করেছে সিপিএম! দু’দলই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও, ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিপিএম-কংগ্রেসের প্রশ্ন, ভোটের দিনে মাথা তুলে দাঁড়ানোর পর, কোথায় উবে গেল পুলিশের সক্রিয়তা? নাকি এই বদলের মূলে রয়েছে, সেই হুমকি?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget