এক্সপ্লোর

Babun Banerjee: BJP নেতাদের সঙ্গে কথা হয়, তৃণমূলে যোগ্যরা বঞ্চিত, বললেন মমতার ভাই বাবুন

Lok Sabha Elections 2024: বুধবার এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেন বাবুন।

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। একে একে মুখ খুলেছেন অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীররা। সেই আবহে বিতর্কে বাড়তি মাত্রা যোগ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন, তেমনই তৃণমূলের পুরনো নেতাদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্কের কথাও জানিয়েছেন বাবুন। (Babun Banerjee)

বুধবার এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেন বাবুন। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। তাহলে কি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বাবুন জানান, বিজেপি-র অনেকের সঙ্গেই ভাল সম্পর্ক তাঁর। নিয়মিত কথা হয় পিটি ঊষা, কল্যাণ চৌবে, অনুরাগ ঠাকুরদের সঙ্গে। তবে বিজেপি-তে যাওয়ার খবরে সত্যতা নেই। বরং অসুস্থ দাদার পাশে থাকতেই দিল্লিতে রয়েছেন বলে জানান। বাবুনের কথায়, "যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, দল ছাড়ব না।" (Lok Sabha Elections 2024)

কিন্তু দলের বিরুদ্ধে অসন্তোষ, অভিমানের কথা লুকোননি বাবুন। হাওড়াতে প্রসূনকে প্রার্থী করায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। বাবুনের দাবি, তাঁকে তো চূড়ান্ত অপমান করেইছেন প্রসূন, সাংসদ তহবিলের টাকাও খরচ করেননি ঠিক করে, হাওড়ার বাসিন্দাদের মধ্যে তাঁকে নিয়ে ক্ষোভ রয়েছে। আরও অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রসূনকে কেন প্রার্থী করা হল, প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে আপত্তি জানালেও কাজ হয়নি বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: Babun Banerjee: তৃণমূলের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি, টিকিট নিয়ে ক্ষুব্ধ মমতার ভাই বাবুনও

আর প্রসূনের বিরোধিতা করতে গিয়েই পুরনো নেতাদের প্রতি বঞ্চনা হচ্ছে বলে সরব হয়েছেন বাবুন। তাঁর বক্তব্য, "প্রথম দিন থেকে যারা দলের পাশে ছিল, তাদের ভাল জায়গা দিলে আমি আরও খুশি হতাম। হাওড়ায় অনেক লোক ছিল, অরূপ রায়, কল্যাণ ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রানা চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম চৌধুরীর মতো ভাল প্রার্থী ছিল। তাঁদের মধ্যে কাউকে বেছে নেওয়া যেত। আপত্তি থাকত না আমার। কারণ ওঁরা রাজনৈতিক লোকজন।"

মূলত প্রসূনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বাবুন। হাওড়ায় যোগ্য প্রার্থী থাকতে কেন তাঁকে প্রার্থী করল দল, প্রশ্ন তুলেছেন। এ নিয়ে দলকেও আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন বাবুন। আগামী দিনে হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget