এক্সপ্লোর

Haryana Cabinet Resign: লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় শরিকের হাত ছাড়ল BJP, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ খট্টারের

Manohar Lal Khattar: BJP এবং JJP, দুই দলই জানিয়েছে, লোকসভা নির্বাচনে একার ক্ষমতায় হরিয়ানায় লড়াই করবে তারা।

চণ্ডীগড়:  লোকসভা নির্বাচনের ঠিক আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহরলাল খট্টার। মঙ্গলবার সকালে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। খট্টার ইস্তফা দেওয়ার পর পরই তাঁর মন্ত্রিসভার সকলে ইস্তফা দেন। তবে এর নেপথ্যে কোনও বিদ্রোহজনিত কারণ নেই বলে জানা গিয়েছে। বরং আসন্ন লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে দুশ্যন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির (JJP) সঙ্গে ঝামেলা বেধেছে বিজেপি-র (BJP)। সেই জন্যই জোট সরকার ভেঙে খট্টার বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। (Haryana Cabinet Resign)

BJP এবং JJP, দুই দলই জানিয়েছে, লোকসভা নির্বাচনে একার ক্ষমতায় হরিয়ানায় লড়াই করবে তারা। ২০১৯ সালে হরিয়ানার ১০টি লোকসভা আসনেই জয়ী হয় BJP. যে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে JPP, সবক'টিতেই পরাজিত হয় তারা। তবে ৪.৯ শতাংশ ভোট পায় তারা। ২০১৯ সালের বিধানসভায় JJP ১০টি আসনে বিজয়ী হয়। BJP জয়ী হয় ৪০টি আসনে, ৯০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে ছ'টি আসন কম ছিল। (Manohar Lal Khattar)

বিধানসভা নির্বাচনের ফল সামনে আসার পর তাই পরস্পরের সঙ্গে হাত মেলায় BJP এবং JJP. রাজ্যে জোট সরকার গঠিত হয়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে মতান্তর দেখা দিয়েছে। সেই আবহেই মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন খট্টার। তবে এর নেপথ্যে অন্য় অঙ্ক রয়েছে বলে BJP সূত্রে খবর। জানা যাচ্ছে, এবছর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন খট্টার। সঞ্জয় ভাটিয়ার জায়গায় কারনাল থেকে তাঁকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। ভাটিয়াকে লোকসভা থেকে তুলে এনে হরিয়ানা বিধানসভায় বসানোর এবং মুখ্যমন্ত্রী পদে বসানোর পরিকল্পনা রয়েছে। সেই মতোই এগোচ্ছেন খট্টার।

আরও পড়ুন: Mallikarjun Kharge: খড়্গের ভোটে দাঁড়ানো নিয়ে সংশয়, নেপথ্যে কোন কৌশল?

আবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তনও ঘটতে পারে খট্টারের। সেক্ষেত্রে নির্দল বিধায়কদের সমর্থনে একক সরকার গড়তে পারে BJP. রাজ্যপাল রাজ্যের দুই সম্প্রদায় থেকে দু'জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সব সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন পদক্ষেপ বলে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। কারণ এর আগে, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়েও একই পন্থা নিয়েছে BJP. 

শুধু নির্দল প্রার্থীদের নিয়ে নতুন করে সরকার গঠনই নয়, হরিয়ানায় JJP থেকে পাঁচ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে BJP-তে যোগ দিতে উন্মুখ বলে জানা গিয়েছে। যোগী রাম সিহাগ, রামতকুমার গৌতম, ঈশ্বর সিংহ, রামনিবাস এবং দেবেন্দ্র বাবলি সেই তালিকায় রয়েছেন। সব মিলিয়ে হরিয়ানায় টানটান উত্তেজনা এই মুহূর্তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget