এক্সপ্লোর

WB Assembly Election 2026: মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছিলেন, বিজেপি প্রার্থী হতে পারেন অভয়ার মা, কোন কেন্দ্রে?

Panihati Assembly Election 2026: পানিহাটি বিধানসভা আসনে মনোনয়ন জমা দিতে পারেন অভয়ার মা। আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে একথা জানা গিয়েছে। 

উত্তর ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন অভয়ার মা। বিজেপি প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা আসনে মনোনয়ন জমা দিতে পারেন অভয়ার মা। আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে একথা জানা গিয়েছে। 

আজ বিকেলবেলার মধ্য়েই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আর তার আগে অভয়ার পরিবার সূত্রে খবর যে অভয়ার মা পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। আর জি করের নিহত চিকিৎসক অভয়ার মা, বাবা তাঁদের মেয়েদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিলেন। কিন্তু বিচার এখনও মেলেনি। এছাড়া কিছুদিন আগেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহ তাঁদের বাড়িতে এসেছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তবে দু পক্ষের কেউই স্পষ্ট করে কিছু জানাননি যে কী নিয়ে কথা হয়েছিল। অর্জুন সিংহের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিবারের খোঁজ নেওয়ার জন্যই তিনি এসেছিলেন। অভয়ার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন অর্জুন সিংহ।

এর আগে তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে এই এলাকা থেকে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। এছাড়া সিপিএমের পক্ষ থেকে এই এলাকায় প্রার্থী হয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাসগুপ্ত। এই প্রেক্ষাপটে অভয়ার মা যদি বিজেপির হয়ে ভোটে দাঁড়ান, তবে কিন্তু তা নিঃসন্দেহে শোরগোল ফেলে দেওয়ার মতই ঘটনা হতে পারে।

এদিকে, পানিহাটি কেন্দ্রের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ তাঁর ভোটের প্রচার শুরু করে দিলেন। গঙ্গার ধারে চৈতন্য দেবের মন্দিরে পুজো নিয়ে নিজের প্রচার শুরু করেন তীর্থঙ্কর। বাবা নির্মল ঘোষ পাঁচবার এখান থেকে নির্বাচিত হয়েছিল। গত ভোটেও ২০২১ সালে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৫ হাজার ভোটে হারিয়ে নির্মল ঘোষ জিতেছিলেন। এবার ছেলে তীর্থঙ্করের ওপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। ভোটের প্রচারে বেরিয়ে নির্মল পুত্র বলছেন, ''প্রথমেই আমি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নেব। এটি তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে সব বাড়িই আমার চেনা। আমি প্রত্যেকের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি। আমার পাড়ায় যোগাযোগ বজায় থাকবে। এখানে তৃণমূলের পতাকাই উড়বে, এটুকু আমি মানুষের ওপর আস্থা রাখি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget