Mamata-Akhilesh: 'আপনারা হারেননি' মমতাকে অখিলেশ, 'দুর্নীতিগ্রস্ত সরকার গেছে ভাল হয়েছে', উল্টো সুর সমাজবাদী পার্টিরই সহ সভাপতির
৫ তারিখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রাজভবনে কেন যাব? কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: 'তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত সরকারের ক্ষমতা চলে যাওয়ার মতো ভাল কিছু আর হয় না', অখিলেশকে বিঁধলেন সমাজবাদী পার্টির সহ সভাপতি। যে মানুষ পরাজয়কে মেনে নিতে পারে, সে-ই সত্যিকারের বীর। বলেছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু বিপুল ভোটে হেরেও হয়েও পরাজয় স্বীকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে ৫ তারিখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রাজভবনে কেন যাব? কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমাকে পদত্যাগ করতে হবে না, সেটা নয়'।
এই আবহে বৃহস্পতিবার কলকাতায় মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মমতার না হারা তত্ত্বকে সমর্থন করেন তিনি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, 'তুমি দারুণ লড়েছ।’’ সমাজবাদী পার্টির প্রধানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর সময় মমতা বলেন, ‘‘আমরা তো হেরে গিয়েছি।’’ জবাবে অখিলেশ বলেন, ‘‘না না, আপনারা হারেননি।’’
আরও পড়ুন, পেশাদার খুনিদের কারা ভাড়া করেছিল? পুলিশের তদন্তে এবার হাড়হিম করা তথ্য !
অখিলেশ যাদবের এই অবস্থানের বিরোধিতায় সরব হলেন প্রয়াত মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ সমাজবাদী পার্টির নেতা নেতা কিরণময় নন্দ। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগেও সরব হন অখিলেশ যাদব। তিনি বলেন, 'বিজেপি, কমিশন, ওদের সঙ্গীসাথী, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে পুরোটা করেছে। পুরো ভোট লুটে নিয়েছে।'
দলের প্রধানের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন কিরণময় নন্দ। সেইসঙ্গে একদা চরম রাজনৈতিক প্রতিপক্ষ শুভেনদু অধিকারীরকে শুভেচ্ছাও জানিয়েছেন বাম সরকারের প্রাক্তন মৎস্য মন্ত্রী কিরণময় নন্দ।
২০০১ সালে মুগবেড়িয়া কেন্দ্রে মুখোমুখি লড়াই হয়েছিল কিরণময় নন্দ ও শুভেনদু অধিকারীর। সে বার তুল্যমূল্য লড়াইয়ে কিরণময়ের কাছে পরাজিত হন শুভেন্দু। ২০১১ সালে বাম সরকারের পতনের পর উত্তরপ্রদেশমুখী হন কিরণময় নন্দ। এখন তাঁর মুখেই অখিলেশ যাদবের সমালোচনা, হবু মুখ্য়মন্ত্রীর শুভেনদু অধিকারীর প্রশংসা।
সেরা শিরোনাম




















