এক্সপ্লোর

Humayun Kabir: ‘পাথর মারলে আমরা কি রসগোল্লা-পান্তুয়া ছুড়ব?’ ভোটের সকালে হুমায়ুন-উবাচ, বললেন, ‘৪ঠা মের পর…’

Humayun Kabir on West Bengal Election প্রথম দফার ভোটে সক্রিয় আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। ৪মে-র পর কী করবেন জানালেন।

নওদা: শুরুতে যে ঝড় তুলেছেন, 'স্টিং ভিডিও' কাণ্ডে তা খানিকটা স্তিমিত। তবে এখনও আত্মবিশ্বাসী আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর বুথে বুথে ঘুরতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, পুলিশ অফিসারকেও হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে। ৪মে-র পর সুন্দরবনে পোস্টিং করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। (Humayun Kabir on Voting)

প্রথম দফার ভোটের আগে গতকাল রাতেই নওদায় বোমা বিস্ফোরণ ঘটে। শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছেই ফাটে বোমা। ওই সময় এলাকায় ছিলেন তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁকে টার্গেট করেই বোমা মারা হয়েছিল। বুথের কাছে বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে বিস্ফোরণ ঘটল, প্রশ্ন তোলেন শাহিনা মমতাজ।হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির দিকেই আঙুল তোলেন তিনি। (West Bengal Phase 1 Election)

এর পাল্টা এদিন সকালে 'রসগোল্লা' উবাচ শোনা যায় হুমায়ুনের মুখে। তাঁকে বলতে শোনা যায়, "আমাদের যদি কেউ চ্যালেঞ্জ ছোড়ে। কেউ যদি পাটকেল ছোড়ে, তাহলে তো রসগোল্লা দিলে হবে না! পরিবর্তে যেটা দেওয়া দরকার...শক্তপোক্ত কিছু  দিতে হবে। আমাকে কেউ ইঁট ছুড়লে আমি তো তাকে রসগোল্লা, পান্তুয়া দেব না?" এদিন সকালে মিষ্টির দোকানেও পৌঁছে গিয়েছিলেন তিনি।

বোমা ছোড়ার অভিযোগ একেবারেই খারিজ করে দেন হুমায়ুন। তিনি বলেন, "সর্বৈব মিথ্যা অভিযোগ। আমাদের এত মানুষ আছে। কাউকে মারার দরকার নেই। এমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। কেন মারতে যাবে! একজন মহিলা, আমার বোনের মতো। পাঁচ বছর ধরে বিধায়ক। কলকাতায় থাকত অধিকাংশ সময়। এখানে দেখেইনি। আমাদের কোনও লোকের বোমা মারার প্রয়োজন নেই। কারণ নওদা বিধানসভার সাধারণ ভোটার খোলাখুলি তৃণমূলকে বয়কট করেছেন। আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবীরকেই সমর্থন করছেন সকলে।"

এদিন পুলিশকেও কাঠগড়ায় তোলেন হুমায়ুন। তাঁর দাবি, দু'টো বুথে তৃণমূল 'মস্তানি' করছে। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। পুলিশ 'দালালি' করছে তৃণমূলের। উল্টে তাঁর দলের দু'জনকেই গ্রেফতারের অভিযোগ। তাঁর দলের লোকজন বুথে ঢুকতে না পারলে ২০০ গজের বাইরে অবরোধে বসারও হুমকি দেন। রেজিনগরে তাঁর এজেন্ট বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি।

ভাইপো রাজা শেখের গ্রেফতারি নিয়ে হুমায়ুন বলেন, "পরিকল্পিত। একটা মহিলা। গানবাজনা করে বেড়ায়। আমার ভাইপো গ্র্যাজুয়েশন। তিন ভাই চাকরি করে। দুই ভাই হাইস্কুলের মাস্টার, একজন কলকাতায় পুলিশে। সে আমার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করে রাজা শেখ। তাকে পুলিশ তৃণমূলের দালালি করতে গিয়ে হুমায়ুন কবীরের ভাইপোকে আটকে বাহাদুরি দেখাচ্ছে। বিচারব্যবস্থা আছে। ১৬৪-এ অভিযোগ হলে আগেই তো অ্যাকশন নেওয়া উচিত ছিল। আজ ভোট আর কাল বিকেল ৫টায় এসব করা বাহাদুরি নয়! আগামী ৪মে আসতে দিন। এসব পুলিশ অফিসারদের ভাল জায়গা জায়গায়, সুন্দরবনের বাঘ গোনানোর জন্য পোস্টিং করে দেব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget