এক্সপ্লোর

Kunal Ghosh : প্রথম দফায় '১৫২টার মধ্যে ১৩২-১৩৫টা জিতছে তৃণমূল', দাবি কুণালের

Election 2026 : বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে।

কলকাতা : জোরকদমে চলছে প্রথম দফার ভোট। রাজ্যের বিভিন্ন প্রান্তে অল্প-বিস্তর অশান্তির ঘটনা ঘটেছে। অর্থাৎ, বিক্ষিপ্ত অশান্তি রয়েছেই। অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রথম দফার এই ভোটপর্ব মেটার আগেই কোন দল কত আসন পাবে তা নিয়ে দাবি-পাল্টা দাবি শুরু হয়ে গেছে। তৃণমূল ও বিজেপি উভয় দলই এনিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে। কিন্তু, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে কার ভাগ্যে কতগুলি যেতে পারে তা নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করলেন বিজেপি ও তৃণমূল নেতা ও প্রার্থীরা।

ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, "১২৫ বিজেপি। ন্যূনতম। উপরটা জানি না। মিলিয়ে নেবেন। রেকর্ড করে রাখুন। ৪ তারিখে দুপুরে দেখবেন। ভোটের হার সন্তাষজনক। রাজ্যে ৮০-র বেশি (অর্থাৎ, ৮০ শতাংশের বেশি) যাবে বলে আমার বিশ্বাস। কোথাও কোথাও ৮৫ হবে। নন্দীগ্রামে ৮৫ তো যাবেই।" অন্যদিকে, বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের বক্তব্য, "১৫২টার মধ্যে ১৩২ থেকে ১৩৫টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম-সহ ১৩২-১৩৫টা বিজেপি হারতে চলেছে আজ।" উভয়ে দাবি-পাল্টা দাবি করলেও, আসন ফলাফল স্পষ্ট হবে ৪ মে।

বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। যদিও হিংসা-অশান্তির ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি। বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর সামনে আসছে। যদিও ভোটে অশান্তি রুখতে এদিন মোতায়েন করা হয়েছে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারে চক বা সাদা রঙ দিয়ে দাগ কেটে ঘিরে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। বাইরে লাইন সামলাতে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। 

এত কিছুর পরেও অবশ্য স্বয়ং প্রার্থীকেই মার খেতে হয়েছে । দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই কিল, চড়, ঘুষি মারার অভিযোগ ওঠে। যাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগে এই বিজেপি প্রার্থীর এজেন্টকেই বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একদফায় উত্তেজনা ছড়ায়। প্রার্থী নিজেই দুষ্কৃতীদের তাড়া করেন। তাঁর তাড়ায় পালাতে দেখা যায় অভিযুক্তদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ ওঠে। তারপরে আক্রান্ত হন প্রার্থী নিজে। এই ঘটনায় অভিষুক্তদের শনাক্তও করা হয়েছে। তাঁদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget