এক্সপ্লোর

Mamata Banerjee : 'মোদিবাবু, হাতজোড় করে একটা অনুরোধ করছি...', কী 'অনুরোধ' করলেন মমতা ?

TMC News : আক্রমণের মাত্রাও আরও চড়ান তিনি। কারো নাম না করে নিশানা শানান মমতা...

ডোমজুড় : SIR ইস্যুতে একের পর এক সভায় সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও সিইসি জ্ঞানেশ কুমারকে তুলোধনা করছেন। এদিন সেই SIR-এর প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করলেন তৃণমূলনেত্রী। জগৎবল্লভপুরের বড়গাছিয়া মাঠের (বড়গাছিয়া হাসপাতালের সন্নিকটে) জনসভায় তিনি বলেন, "মোদিবাবু, হাতজোড় করে একটা অনুরোধ করছি, অনুরোধটা কী ? ২০২৪-এর ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় ৯০ লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে SIR করতে হলে কেন ? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে। আপনাকে করতে হবে। তা নাহলে জনগণ আগামীদিনে আপনাকে পদচ্যুত করে দেবেন। মনে রাখবেন গণতন্ত্র সবথেকে শক্তিমান।" Bengal Election 2026

আক্রমণের মাত্রাও আরও চড়ান তিনি। কারো নাম না করে নিশানা শানিয়ে মমতা বলেন, "আমোদী-প্রমোদী বাবুরা জ্ঞান দিচ্ছেন। সোনার বাংলা বানিয়ে দেবেন। লিখে নিয়ে এসে টেলি-প্রম্পটারে বক্তৃতা দিচ্ছেন। বলুন, বাংলার ছেলে-মেয়েরা বিহারে গেলে অত্যাচার করেন কেন ? রাজস্থানে গেলে খুন করো কেন ? জিজ্ঞাসা করুন, মেদিনীপুরের ছেলেরা মহারাষ্ট্রে কাজ করতে গেলে খুন করেন কেন ? যে রাজ্যে তোমরা বাংলার মানুষকে খুন করো, আর সেই বাংলায় এসে তোমরা বলছো ভোট দাও। লজ্জা করে না ! অপদার্থের দল, শুধু সন্ত্রাস আর হিংসা ! চোখগুলো দেখলে মনে হয় খেতে আসছে। ওরে বাপ ! গালগুলো গোলগোল, আর চোখগুলো লাল-লাল গোল ! ডুমুর ফল নয়। বটফল দেখেছেন, যখন লাল হয়ে যায়...সেইরকম লাল। একেবারে লালে লাল।" 

এদিনও ফের একবার দলীয় কর্মী-সমর্থকদের ইভিএম নিয়ে সতর্ক করেন দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, "ইভিএম খারাপ হলে, ওই মেশিনে দয়া করে ভোট করবেন না। সবার কাছে হাতজোড় করে বলবেন, অনেক লাইন দিয়েছো মা-গো, ভাই-বোনেরা আমরা...একটু অপেক্ষা করো। নইতো তোমার দেওয়া ভোটটা অন্য জায়গায় চলে যাবে। কাউন্টিংয়ে পাহারা দিতে হবে। কেউ যদি কাউন্টিংয়ের আগে এসে বলেও, আয় আমার সঙ্গে তোকে বিরিয়ান আর রাবড়ি খাওয়াব। বলবেন, তোকে আমি ভোট হয়ে গেলে ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু,খইয়ের নাড়ু...অনেক নাড়ু খাওয়াব। তোদের হাতে খেয়ে আমি ঘুমিয়ে পড়ব ? আর সেই চালাকি করে তুই ভোট লুঠ করবি ? বিজেপি করছে লুঠ, আর বলছে ঝুঠ।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget