এক্সপ্লোর

নিজের কেন্দ্র ভবানীপুরে পদযাত্রা মমতার, অম্বিকেশের সমর্থনে বেহালায় প্রচার বিমানের

কলকাতা: ভোট-প্রচারে সরগরম দক্ষিণ কলকাতা। ভবানীপুরে প্রথম পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের কেন্দ্রের এই মিছিলে প্রায় সাত কিলোমিটার হাঁটলেন তৃণমূলনেত্রী। কসবা ও বেহালায় প্রচার সারলেন বিমান বসুও। এতদিন দলীয় প্রার্থীদের জন্য প্রচার করেছেন। রবিবার শুরু করলেন নিজের জন্য। নিজের কেন্দ্রে প্রথম পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী ও সমর্থকদের ভিড়ে ভাসল ভবানীপুর। হাঁটতে হাঁটতেই মমতা বলেন, ২৯৪ কেন্দ্রে প্রচারে যেতে হচ্ছে, সে জন্য এতদিন সময় দিতে পারিনি, আপনাদের বাড়ি বাড়ি যেতে পারছি না। মানুষ যেন ক্ষমা করেন। মানুষের আশীর্বাদ প্রার্থনা করি। এদিন বিকেলে মদন পাল লেন থেকে তৃণমূলনেত্রীর পদযাত্রা শুরু হয়। জোড়া ফুল প্রতীক সম্বলিত ছাতা, অ্যাপ্রন থেকে মমতার মুখোশ-- তৃণমূলের মিছিল ছিল বৈচিত্র্যপূর্ণ। দলনেত্রীর সঙ্গে মিছিলে হাঁটেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, হরিশ মুখার্জী স্ট্রিট, কালীঘাট রোড, চেতলা হয়ে তৃণমূলের পদযাত্রা শেষ হয় গোপালনগর মোড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। জনপ্লাবনে ভেসে এদিন ফের নারদ স্টিং অপারেশন ইস্যুতে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেন তৃণমূলনেত্রী। বলেন, উন্নয়নের সঙ্গে পেড়ে উঠতে না পেরে, অপপ্রচারে নেমেছে বিরোধীরা। দক্ষিণ কলকাতায় এদিন প্রচারে ঝড় তোলে বাম-কংগ্রেস জোটও। কসবার সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করেন বিমান বসু। ছিলেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল, অভিনেতা বাদশা মৈত্র-সহ আরও অনেকে। এরপর বামফ্রন্ট চেয়ারম্যানের গন্তব্য ছিল বেহালা। বেহালা পূর্বের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র এবং বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget