এক্সপ্লোর

ভোটের আগের দিন দমদমে আক্রান্ত প্রতিবাদী যুবক, অভিযুক্ত তৃণমূল

বিধাননগর: নিরাপত্তার বজ্র-আঁটুনির মধ্যেই ফস্কাগেরো! প্রতিবাদ করায় দমদমে আক্রান্ত হলেন এক ব্যাঙ্ককর্মী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অস্বীকার শাসক দলের। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। অশান্তি রুখতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাড়ায় পাড়ায় চলছে রুটমার্চ। কিন্তু, এতকিছু পরেও কোনও কিছুই যে বদলায়নি, তা এই ছবি থেকেই স্পষ্ট। দমদম বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর ওয়ার্ডে, এক নিরীহ যুবক, যাঁর রাজনীতির সঙ্গে কোন যোগ নেই, তাঁর কপালেই জুটল মার। তাও আবার ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে। দোষ বলতে, বাহুবলীদের তাণ্ডবের প্রতিবাদ করেছিলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যাঙ্ক কর্মী। তাই অরাজনৈতিক হয়েও রাজনীতির মাসুল গুণতে হল তাঁকে। দমদমের বাম প্রার্থী পলাশ দাসের সমর্থনে পাড়ায় হোর্ডিং লাগাচ্ছিলেন সিপিএম নেতা পরিমল সাহা। অভিযোগ, তৃণমূলের লোকেরা চড়াও হয়ে বেধড়ক মারধর করেন ওই সিপিএম নেতাকে। প্রতিবাদ করেছিলেন প্রসেনজিৎ। সেটাই ছিল তাঁর দোষ। তারপর কিল-চড়-ঘুষি, বাদ যায়নি কিছুই। চোখে লাগে গুরুতর আঘাত। ঘটনায় নির্বাচন কমিশন ও দমদম থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। দমদমের বাম প্রার্থী পলাশ দাসের অভিযোগ, ভোটে সন্ত্রাস চালাতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। যথারীতি সব অভিযোগ অস্বীকার করে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের দাবি, তাঁদের লোককেই মেরেছে সিপিএম। চতুর্থ দফার ভোটের দিন দুষ্কৃতীদের শাসানি উপেক্ষা করে ভোট দিতে যাওয়ায়, মেরে দুটো হাতই ভেঙে দেওয়া হয় নদিয়ার কল্যাণীর ভোটার এক পলিটেকনিক শিক্ষককে। তারপরও ভাঙা দু’হাত নিয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন ওই শিক্ষক।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA News: ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
SIR Supplementary List: তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নির্বাচন কমিশনের, গতকালের পর আজ প্রকাশ হল তৃতীয় তালিকা!
তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নির্বাচন কমিশনের, গতকালের পর আজ প্রকাশ হল তৃতীয় তালিকা!
News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?

ভিডিও

Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
Afreen Begum:
Kunal Sarkar:
মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget