এক্সপ্লোর

Bhabanipur Bypoll: 'মনোনয়নপত্রে তথ্য গোপন করেছেন মমতা', কমিশনে অভিযোগ বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের

এর আগে নন্দীগ্রামেও বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল বিজেপি...

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলল বিজেপি। নির্বাচন কমিশনে এ নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছে। 

ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট অভিযোগ করেছেন, তৃণমূলপ্রার্থী মনোনয়নপত্রে তাঁর বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তার উল্লেখ করেননি।

এর আগে নন্দীগ্রামেও বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল বিজেপি।

গত সপ্তাহে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী।

শুক্রবার দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।  সঙ্গে প্রস্তাবক হিসেবে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাতারা হাকিম এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী, প্রযোজক নিসপাল সিং রানে।

১৫ মিনিটের মধ্যেই নথি-পরীক্ষার পর্ব প্রক্রিয়া মিটিয়ে, মহকুমাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। এরপর সকলকে অভিবাদন জানিয়ে মহকুমাশাসকের অফিস থেকে বেরিয়ে যান।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। ভবানীপুরে কংগ্রেস না লড়ার সিদ্ধান্ত নেওয়ায়, প্রার্থী দিয়েছে বামেরা। তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম।

গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল ২৮ হাজার ৭১৯। কিন্তু, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ২টিতে লিড পেয়েছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে, এই আটটা ওয়ার্ডের মধ্যে ছ’টাতেই এগিয়ে ছিল বিজেপি।

এই প্রেক্ষাপটে ভবানীপুরের উপনির্বাচনে, তৃণমূলকে কড়া টক্কর দেওয়ার আশায় কোমর বাঁধছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিগত ভোটগুলিতে ভবানীপুরে বিজেপির ভোট বাড়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল অবাঙালি ভোটব্যাঙ্ক। কৌশলগতভাবে এবার এই কেন্দ্রে, বিজেপি প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। 

এদিকে ভবানীপুর উপনির্বাচন নিয়ে শুক্রবার  আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।  রাজ্যের ৫টি কেন্দ্রে উপনির্বাচন বকেয়া থাকলেও, শুধু ভবানীপুর কেন্দ্রের নাম ঘোষণা করেছে কমিশন। 

এই প্রেক্ষাপটে কমিশনকে দেওয়া মুখ্যসচিবের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জোড়া জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget