এক্সপ্লোর

Congress Election Performance: 'জয়ের দোরগোড়ায় পৌঁছনো কংগ্রেস প্রার্থীদের ভয় দেখাচ্ছে বিজেপি', অভিযোগ বাঘেলের

Bhupesh Baghel: জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া কংগ্রেস প্রার্থীদের ভয় দেখাচ্ছে বিজেপি, অভিযোগ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। হিমাচল প্রদেশ দখলে রাখতে গেরুয়া শিবির যে কোনও পর্যায়ে যেতে পারে, আশঙ্কা তাঁর।

শিমলা: জয়ের (victory) দোরগোড়ায় পৌঁছে যাওয়া কংগ্রেস (congress) প্রার্থীদের (candidates) ভয় (threaten) দেখাচ্ছে বিজেপি (BJP), অভিযোগ ছত্তিসগড়ের (chattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (bhupesh baghel)। হিমাচল প্রদেশ (himachal pradesh) দখলে রাখতে গেরুয়া শিবির যে কোনও পর্যায়ে যেতে পারে, আশঙ্কা তাঁর। এদিন হিমাচলে আসারও কথা রয়েছে কংগ্রেসি মুখ্যমন্ত্রীর। তার আগে, রায়পুর থেকে হেলিপ্যাডে ওঠার মুখে বললেন, 'আশাই করেছিলাম যে হিমাচলে আমাদের সরকার হবে। সেই দিকেই এগোচ্ছে পরিস্থিতি।' কিন্তু একই সঙ্গে তাঁর সংযোজন, 'আমাদের নেতাদের দিকেও খেয়াল রাখা দরকার। বিজেপি যে কোনও পর্যায়ে যেতে পারে।'

এই মুহূর্তের ছবি:
গুজরাতের মতো আদপেই একপেশে লড়াই হয়নি উত্তর ভারতের এই রাজ্যে। কংগ্রেস ও বিজেপির 'কাঁটে কা টক্কর' চলেছে সকাল থেকে বেশ কিছুক্ষণ। তবে এই মুহূর্তে যা ট্রেন্ড, তাতে বড় কোনও অঘটন না ঘটলে সরকার সম্ভবত কংগ্রেসই গড়বে। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই ঘর গোছাতে চাইছে শতাব্দীপ্রাচীন দল। গেরুয়া শিবির যে হিমাচলের দখল পেতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে, সে ব্যাপারে নিশ্চিত তারা। সূত্রের খবর, বিধায়ক কেনা বেচা আটকাতে তাঁদের রিসর্টেও সরানো হতে পারে। একাংশের দাবি, কংগ্রেস শাসিত ছত্তিসগড়ে সরানোর কথা ভাবা হয়েছিল বিজয়ী প্রার্থীদের। কিন্তু মুখ্যমন্ত্রী বাঘেল এমন কোনও পরিকল্পনার কথা মানতে চাননি। 

কোন শিবিরে কী?
আপাতত যা খবর, তাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি দলের সেক্রেটারিদের ঘোড়া কেনাবেচা আটকানোর দায়িত্ব দিয়েছে। বিধায়ক হতে চলা কংগ্রেস নেতাদের কোনও 'নিরাপদ আস্তানা'-য় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। দলের তরফে হিমাচলের দায়িত্বে থাকা রাজীব শুক্লার পাশাপাশি ভূপেশ বাঘেল ও দীপেন্দ্র সিংহ হুডারও আজ সেখানে পৌঁছনোর কথা। হাত গুটিয়ে বসে নেই বিজেপি শিবিরও। দলের সাধারণ সভাপতি বিনোদ তাওড়ে এর মধ্য়েই 'বিদায়ী' মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর। বিধানসভা ভোটের পর হিমাচল প্রদেশে দল কী কৌশল নেবে, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। তবে বিকেলের দিকে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যে রাজ্য়পালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন জয়রাম ঠাকুর। তা হলে কি হার মেনে নিচ্ছে গেরুয়া শিবির নাকি অন্য কোনও পথ ভাবতে শুরু করেছেন তাঁরা? বলবে সময়।

আরও পড়ুন:মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি, কোথায় দাঁড়িয়ে কংগ্রেস-আপের গ্রাফ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget